ইউক্রেনজুড়ে শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পডোলিয়াক বৃহস্পতিবার দাবি করেছেন, বেসামরিক নাগরিক ও অবকাঠামো লক্ষ্য করে ১২০টির বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া।

Manual6 Ad Code

রাজধানী কিয়েভে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে ক্ষেপণাস্ত্র হামলা নাকি আকাশ প্রতিরক্ষার কারণে হয়েছে তা এখনও স্পষ্ট নয়। খারকিভ, ওডেসা, জাইতোমাইর এবং ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভ থেকেও একই খবর পাওয়া গেছে।

Manual5 Ad Code

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওডেসার আঞ্চলিক নেতা ম্যাকসিম মারচেনকো বলেন, ইউক্রেনের ওপর ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।

Manual5 Ad Code

বিমান বাহিনী জানিয়েছে, আকাশ ও সাগর পথে ইউক্রেনের বিভিন্ন দিকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী। বৃহস্পতিবারের হামলায় রাশিয়া কামিকাজে ড্রোনও ব্যবহার করেছে বলে দাবি করেছে কিয়েভ। এতে সব অঞ্চলে বিমান হামলার সতর্কতা জারি করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code