ডিসেম্বরে দেশে আসছে ৫ কোটি ডোজ টিকা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ  আগামী বছরের জানুয়ারিতে দেশের বেশির ভাগ মানুষকে করোনা প্রতিরোধী টিকা দেওয়া সম্ভব হবে বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

Manual3 Ad Code

রবিবার (১০ অক্টোবর) কোভিড-১৯ টিকা বিষয়ক এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দুপুরে রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান এন্ড সার্জনসের মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, বর্তমানে দেশে রয়েছে ১ কোটি ৮১ লাখ ডোজ টিকা। আশা করা হচ্ছে অক্টোবর ও নভেম্বর মাসে আরও টিকা আসবে। তখন এ সংখ্যা দাঁড়াবে পৌনে ৪ কোটি ডোজে। আর শুধু ডিসেম্বরে আসবে ৫ কোটির বেশি করোনা টিকা।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code