ভারতে গেলো বাংলাদেশ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট: বুধবার বিকাল ৪টার ফ্লাইটে সাকিব আল হাসানের নেতৃত্বে ১৫ জনের বাংলাদেশ দল ভারতে গেছে। আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু হবে। তার আগে অবশ্য দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে সাকিবের দল।

Manual2 Ad Code

তামিম ইকবালের বাদ পড়া নিয়ে বিস্তর সমালোচনা হচ্ছে। পক্ষে-বিপক্ষে ভিন্ন ভিন্ন মন্তব্যে সয়লাব সামাজিক মাধ্যমগুলো। নির্বাচকরা জানিয়েছেন ইনজুরির কারণে তামিমকে নেওয়া হয়নি। কেউ কেউ এখানে ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কার করেছেন। তবে ‘আসল’ ঘটনা কেউই জানাচ্ছেন না। তবে ঘটনা যাই ঘটুক না কেন, সেই সব পেছনে ফেলে সামনে তাকাতে চান টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন, ‘কথা হবেই। কেউ বাদ পড়বে, কেউ ঢুকবে। এটা আমাদের সময় হয়েছে। সবসময়ই ছিল। কিন্তু যেটা হয়ে গেছে, সেটা কালকে শেষ।’

গৌহাটিতে ২৯ সেপ্টেম্বর ও ২ অক্টোবর দুটি প্রস্তুতি ম্যাচ খেলে দল উড়াল দেবে হিমাচল প্রদেশে। সেখানে ধর্মশালা স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে শুরু হবে লাল সবুজের বিশ্বকাপ যাত্রা। একই মাঠে দ্বিতীয় ম্যাচে ১০ অক্টোবর ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। সাবেক অধিনায়ক খালেদ মাহমুদের কাছে ঘোষিত দলটিই সেরা, ‘বাংলাদেশ যখন খেলে সারা দেশ খেলে। সবাই উৎসুক হয়ে তাকিয়ে থাকে। অনেকে নামাজ পড়েন, দোয়া করেন। সেটাই থাকুক। আমাদের প্রতি বিশ্বাসটা থাকুক। অনেকে বলবে অনেক ছোট ছেলে যাচ্ছে। কিন্তু এদের ভালো করার সামর্থ্য আছে বলেই নির্বাচকরা ওদের নিয়েছে। আমাদেরকে বিশ্বাস করতে হবে, যে ১৫ জনকে নেওয়া হয়েছে, এরাই সেরা দল। এটাই মানতে হবে।’

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code