সীমান্তে গোলাগু‌লি থেমে নেই

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তে আতঙ্ক বেড়েই চলেছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুর থেকে আবারও গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। এর ফলে সীমান্ত এলাকার বাসিন্দারা উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন পার করছেন। ঘুমধু‌ম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আনোয়ার হো‌সেন জানান, গতকাল সোমবার সকা‌লে গোলাগু‌লির শব্দ শোনা‌ গি‌য়ে‌ছিল। এরপর বন্ধ ছিল। আজ দুপুর ১২টা থে‌কে আবারও গোলা‌গু‌লির শব্দ শোনা যাচ্ছে। এর ফলে সীমান্ত এলাকার বাসিন্দাদের আতঙ্ক কাটছে না। ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, ‘আজকেও সীমান্তে গোলাগুলির শব্দ পাওয়া গেছে। মাঝে মাঝে মর্টারশেল বিস্ফোরণে এপারের স্থলভূমি কেঁপে উঠছে। মনে হচ্ছে মর্টারশেল এখানেই পড়ছে। এমন অবস্থায় সীমান্তে বসবাসকারীরা ভয়ভীতির মধ্য রয়েছেন।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code