চীন-ইরানকে উদ্বেগজনক রাষ্ট্রের তালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্র

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: জনগণের ধর্মীয় স্বাধীনতা গুরুতরভাবে লঙ্ঘণের অভিযোগে চীন এবং ইরানকে ‘উদ্বেগজনক রাষ্ট্র’ হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

Manual2 Ad Code

চীন ও ইরানের আগে বিভিন্ন সময়ে এই তালিকায় অন্তর্ভুক্ত হওয়া দেশগুলো হলো আলজেরিয়া, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, কোমোরোস, ভিয়েতনাম, উত্তর কোরিয়া, মিয়ানমার, পাকিস্তান, সৌদি আরব, তাজিকিস্তান, কিউবা, ইরিত্রিয়া ও তুর্কমেনিস্তান।

Manual7 Ad Code

এছাড়া রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের সঙ্গে ঘনিষ্ঠ বেসরকারি আধা সামরিক বাহিনী ওয়াগনার গ্রুপকেও ‘উদ্বেগজনক’ হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। সিরিয়া, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকসহ আফ্রিকার কয়েকটি দেশ এবং ইউক্রেনে এই বাহিনী কাজ করছে।

বিবৃতিতে ব্লিনকেন বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে সরকার এবং সরকারঘনিষ্ঠ বিভিন্ন গোষ্ঠী কেবল ধর্মবিশ্বাসের অজুহাতে সাধারণ জনগণকে হয়রানি করছে, হুমকি দিচ্ছে, কারাগারে বন্দি রাখছে এমনকি হত্যাও করছে। এই ধরনের নিপীড়নের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র নিশ্চুপ থাকতে পারে না।’

তবে উদ্বেগজনক রাষ্ট্রের তালিকায় থাকা কোনো দেশ যদি এখান থেকে নিজেদের নাম মুছতে ওয়াশিংটনের সহযোগিতা চায়, সেক্ষেত্রে বাইডেন প্রশাসন থেকে সর্বাত্মক সহায়তা দেওয়া হবে বলেও বিবৃতিতে আশা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code