খুব ছোটবেলার জন্মদিনের কথা মনে করতে পারি না

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

আজকের দিন নিয়ে বিশেষ কোনো আয়োজন আছে?

Manual5 Ad Code

** করোনা পরিস্থিতির বর্তমান অবস্থা বিবেচনায় রেখে আমার এবারের জন্মদিনে তেমন কোনো বিশেষ আয়োজন নেই। কারণ করোনায় প্রতিনিয়ত আপনজনদের হারাচ্ছি। আমাদের কারও মনই আসলে ভালো নেই। তাই আমার জন্মদিনকে ঘিরে বিশেষ কোনো আয়োজন রাখিনি এবার। ঘরোয়া আয়োজনের মধ্য দিয়েই দিনটি উদযাপন করব। হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে অনেকেই শুভেচ্ছা জানাবেন, তাদের প্রতি অগ্রিম আন্তরিক ধন্যবাদ। কিন্তু সবাই যেন নিরাপদে থাকেন, সাবধানে থাকেন এটাই আমার বিশেষ অনুরোধ।

 

ছোটবেলার জন্মদিনের কথা নিশ্চয়ই মনে পড়ে?

** হ্যাঁ, তা তো অবশ্যই মনে পড়ে। খুব ছোটবেলার জন্মদিনের কথা মনে করতে পারি না। বয়স যখন ১০-১১ ছিল সেই সময়টার জন্মদিনের কথা মনে করতে পারি। ছোটবেলায় আমার বাবা-মা জন্মদিন উপলক্ষে নতুন জামা, জুতা, চুলের ফিতা কিনে দিতেন। এটাই যেন অনেক বড় পাওয়া ছিল।

* আপনার জন্মদিন উপলক্ষে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) থেকে আপনার সুর করা চারটি গান প্রকাশ হওয়ার কথা রয়েছে…

** ঠিক শুনেছেন। গত বছর আমার জন্মদিনে ধ্রুব মিউজিক স্টেশন থেকে আমারই সুর করা, কবির বকুলের লেখা ‘ফেরাতে পারিনি’ শিরোনামে একটি গান প্রকাশ হয়েছিল। এবারও জন্মদিনে থাকছে আমার গান। তবে এবার সুর করা গান। আজ প্রকাশ হচ্ছে ‘এই দেখা শেষ দেখা’ শিরোনামের একটি গান। এটি লিখেছেন শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার। সঙ্গীতায়োজন করেছেন রাজা ক্যাশেফ। গানটি গেয়েছেন এ সময়ের শিল্পী লুইপা। লুইপা আমার প্রত্যাশার চেয়েও অনেক ভালো গেয়েছে এবং গানটি নিয়ে আমি ভীষণ আশাবাদী।

Manual6 Ad Code

* বাকি তিনটি গান কখন প্রকাশ হবে?

Manual5 Ad Code

** বাকি তিনটি গান একে একে ধ্রুব মিউজিক স্টেশন থেকেই প্রকাশ হবে। গানগুলো হচ্ছে আঁখি আলমগীরের কণ্ঠে ‘কোথায় রেখেছ আমায়’, তানি লায়লার কণ্ঠে ‘কেন হয়ে গেছি পর’ ও হৈমন্তীর কণ্ঠে ‘আকাশে মেঘ জমেছে’। তানির গানটিও শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ারের লেখা। অন্য দুটি গান কবির বকুলের লেখা। সবগুলোর সঙ্গীতায়োজন করেছেন রাজা ক্যাশেফ।

Manual3 Ad Code

* জন্মদিনে আপনারই সুর করা চারটি গান প্রকাশের বিষয়টি কীভাবে দেখছেন?

** অনেক ভালোলাগার একটি বিষয় এটি। অবশ্যই অনেক ধন্যবাদ ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ধ্রুব গুহকে। কারণ তার আগ্রহ না থাকলে গানগুলো করা হয়ে উঠত না। আমি যেভাবে গানগুলো করতে চেয়েছি ধ্রুব সেভাবেই কাজ করার সুযোগ করে দিয়েছে। তার আন্তরিকতায় মুগ্ধ আমি।

* নতুনদের উদ্দেশে আপনার পরামর্শ কী?

** এ মুহূর্তে নতুনদের সঠিকভাবে গান শেখানোর তেমন কেউ নেই। তাই নতুন যারা গান করছেন তাদের উদ্দেশে আমি বলব, তারা নিজেরাই যেন নিয়মিত চর্চা করেন। সঙ্গীতে চর্চার কোনো বিকল্প নেই। গান শেখার কোনো শেষ নেই। আমি নিজে এখনও গান শিখি। নতুন-পুরনো সব ধরনের গানই আমি শুনি। গানকে অবশ্যই পেশা হিসেবে নেবে, কিন্তু তার আগে নিজেকে ভালোভাবে গড়ে তুলতে হবে। অনেক বেশি স্টেজ শোও করা যাবে না। তাতে কণ্ঠের ক্ষতি হয়। নিজের কণ্ঠকে যথাযথভাবে তৈরি করতে অনেক যত্ন নিতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code