বাংলাদেশে স্টার্টআপ ওয়ার্ল্ডকাপ ২০২০’র আঞ্চলিক প্রতিযোগিতা

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual8 Ad Code

দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশে স্টার্টআপ ওয়ার্ল্ডকাপ ২০২০’র আঞ্চলিক প্রতিযোগিতা। রবিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই প্রতিযোগিতার ঘোষণা দেন পেগাসাস টেকভেঞ্চার (ফেনক্স ভেঞ্চার ক্যাপিটাল) এর জেনারেল পার্টনার এবং ইজেনারেশন গ্রুপের চেয়ারম্যান শামীম আহসান।

চলতি বছরে বাংলাদেশের একটি স্টার্টআপ সিলিকন ভ্যালিতে আয়োজিত ‘স্টার্টআপ ওয়ার্ল্ডকাপ ২০২০’র আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করার এবং এক মিলিয়ন (১,০০০,০০০) মার্কিন ডলার বিনিয়োগ পুরস্কার জিতে নেয়ার সুযোগ পাচ্ছে। বিশ্বের সর্ববৃহৎ স্টার্টআপ প্রতিযোগিতা ‘দ্য স্টার্টআপ ওয়ার্ল্ডকাপ’- এ অংশ নিতে বাংলাদেশসহ বিশ্বব্যাপী অর্ধশতাধিক আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

Manual6 Ad Code

 

অনুষ্ঠানে শামীম আহসান বলেন, নিজেদের চমকপ্রদ ব্যবসাকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা এবং সিলিকন ভ্যালিতে বাংলাদেশকে তুলে ধরার জন্য বাংলাদেশের স্টার্টআপদের জন্য এটি একটি সম্মানজনক সুযোগ হবে। মুজিববর্ষের এইলগ্নে এসব স্টার্টআপ ২০৪১ সাল নাগাদ সরকারের লক্ষ্যমাত্রা অনুযায়ী ডাবল ডিজিটের জিডিপি প্রবৃদ্ধি অর্জনে ভূমিকা রাখার মাধ্যমে উন্নত বাংলাদেশ গড়ার মেরুদণ্ড হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে।

ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার ওয়েন্ডি ওয়ার্নার বলেন, ‘বাংলাদেশের উন্নয়নে যেসব প্রাথমিক ধাপের উদ্যোগ উল্লেখযোগ্য অবদান রাখতে পারে তাদের সহায়তার মাধ্যমে আইএফসি বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে শক্তিশালী করতে কাজ করছে। স্টার্টআপ খাত থেকে নতুন মেধাকে খুঁজে পেতে স্টার্টআপ ওয়ার্ল্ডকাপ একটি দারুণ সুযোগ। আমরা প্রত্যাশা করি বাংলাদেশি তরুণরা উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে উন্নয়ন শূন্যতা পূরণে ডিজিটাল প্রযুক্তিকে ব্যবহার করবে এবং নতুন বাজার তৈরি করবে। সকল অংশগ্রহণকারীদের প্রতি আমার শুভকামনা রইলো।’

Manual1 Ad Code

আইসিটি ডিভিশনের অতিরিক্ত সচিব ও আইডিয়া প্রকল্পের পরিচালক সৈয়দ মজিবুল হক বলেন, “দেশে স্টার্টআপ ইকোসিস্টেম তৈরিতে সরকার জোরালো ভাবে কাজ করছে ও স্টার্টআপ বাংলাদেশ আইসিটি ভিত্তিক উদ্যোক্তা তৈরিতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। এই ইভেন্টের ফলে স্টার্টআপরা ইনভেস্টরদের সাথে যোগাযোগের একটা সূত্র পাবে এবং এর ফলে দেশীয় স্টার্টআপরা উৎসাহিত হবে। “স্টার্টআপ ওয়ার্ল্ডকাপ ২০২০” সফলভাবে সম্পন্ন করার জন্য স্টার্টআপ বাংলাদেশ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।’

মুজিববর্ষ উদযাপনের এ বছরে বাংলাদেশে ‘স্টার্টআপ ওয়ার্ল্ডকাপ ২০২০’র আঞ্চলিক পর্বে দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন এবং আঞ্চলিক চূড়ান্ত প্রতিযোগিতা আয়োজিত হবে। এ অনুষ্ঠানের আয়োজক পররাষ্ট্র মন্ত্রণালয়, আইসিটি ডিভিশন, ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভিসিপিয়াব), ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন (আইপিসি) এবং পাওয়ার্ড বাই ইজেনারেশন।

যুক্তরাষ্ট্র, চীন, হংকং, সিঙ্গাপুর, ভারতসহ বেশ কয়েকটি দেশের আন্তর্জাতিক বিনিয়োগকারী এবং নীতি নির্ধারকরা এই আয়োজনে আলোচক এবং অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সংবাদ সম্মেলনে বলা হয়, এটি প্রমাণ করে বাংলাদেশ একটি উদ্যোক্তা জাতি হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে। বিনিয়োগকারীরা বিশ্বাস করেন বাংলাদেশের স্থানীয় স্টার্টআপ গুলোর প্রবৃদ্ধি হবে এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে ত্বরান্বিত করবে।

Manual2 Ad Code

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন (আইএফসি) বাংলাদেশ এর কান্ট্রি ম্যানেজার ওয়েন্ডি ওয়ার্নার, ইজেনারেশন গ্রুপের নির্বাহী ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল ইসলাম, আইসিটি ডিভিশনের অতিরিক্ত সচিব ও ইনোভেশন ডিজাইন অ্যান্ড অন্টোপ্রনারশিপ একাডেমির (আইডিয়া) প্রকল্প পরিচালক সৈয়দ মজিবুল হক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইসিটি শাখার পরিচালক কাজী জিয়াউল হাসান, টাই ঢাকার প্রেসিডেন্ট রুবাবা দৌলা, ভিসিপিয়াব এর ভাইস চেয়ারম্যান জিয়াইউ আহমেদ, ভিসিপিয়াব পরিচালক ও মাসলিন ক্যাপিটাল এর ব্যবস্থাপনা পরিচালক ওয়ালিউল মারুফ মাতিন ও চালডালের সিওও জিয়া আশরাফ প্রমুখ।

স্টার্টআপ ওয়ার্ল্ডকাপ ২০২০ বাংলাদেশ পর্বে আন্তর্জাতিক অংশীদার হিসেবে সিঙ্গাপুর ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড ইক্যুইটি অ্যাসোসিয়েশন (এসভিসিএ) এবং স্থানীয় বিভিন্ন অংশীদারদের মধ্যে থাকছে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ,স্টার্টআপ বাংলাদেশ, টাই, এন্টারপ্রেওনার অর্গানাইজেশন (ইও), আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশন (এএএ) ও চাকরি খুঁজবো না, চাকরি দেবো। এ ছাড়া নলেজ পার্টনার হিসেবে বুয়েট এবং মিডিয়া পার্টনার হিসেবে থাকছে আরটিভি। স্টার্টআপ ওয়ার্ল্ডকাপ ২০২০ বাংলাদেশের প্লাটিনাম স্পন্সর ইভ্যালি (evaly.com.bd) এবং গোল্ড স্পন্সর হিসেবে থাকছে চালডাল (chaldal.com)।

Manual8 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code