সেনাবাহিনীকে ক্ষমা চাইতে বললেন ইরানের প্রেসিডেন্ট

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

ইউক্রেনগামী বিমান বিধ্বস্তের ঘটনা নিয়ে মিথ্যা বলায় ইরানের সেনাবাহিনীকে ক্ষমা চাইতে বললেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি । বুধবার জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি এমনটি বলেন। এছাড়া বিমান বিধ্বস্তের ঘটনা নিয়ে জাতিকে ঐক্যব্ধ হওয়ার আহবানও জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। খবর এএফপি’র।

Manual2 Ad Code

ভাষণে ইরানের প্রেসিডেন্ট বলে, যদি তথ্য প্রকাশ করতে দেরী হয়ে থাকে তাহলে তাদেরকে ক্ষমা চাওয়ার সুযোগ দিন। এদিকে ক্ষেপণাস্ত্র হামলায় বিমান বিধ্বস্তের ঘটনায় ইরানের এই পর্যন্ত ৩০ জনকে আটক করা হয়েছে।

Manual8 Ad Code

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলেইমানিকে ড্রোন থেকে হামলা চালিয়ে হত্যা করা হয়। এই হত্যার বদলা নিতে গত ৮ জানুয়ারি ইরাকে যুক্তরাষ্ট্রের দুটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এর কয়েক ঘণ্টা পরই ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ফ্লাইট পিএস৭৫২ তেহরানে বিধ্বস্ত হয়। বিমানের ১৭৬ আরোহীর সবাই নিহত হন।বিমান বিধ্বস্তের পর পশ্চিমা বিভিন্ন দেশ দাবি করে ইরানের ক্ষেপণাস্ত্রতেই ইউক্রেনের বিমান বিধ্বস্ত হয়। তবে কিছুদিন অস্বীকার করলেও শেষ পর্যন্ত মানবিক ভুল ব্যাখ্যা দিয়ে ইরান সেনাবাহিনী জানায়, তাদের ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয় ইউক্রেনগামী বিমান পিএস৭৫২।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code