করোনার দ্বিতীয় ঢেউ রুখতে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেন, করোনা ভ্যাকসিন এলে বাংলাদেশ যাতে প্রথমেই পায় তার যথাযথ উদ্যোগ নেয়া হয়েছে। দেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ রুখতে হলে এই মুহূর্তে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই।

 

Manual5 Ad Code

তিনি আরও বলেন,বিশেষ করে মুখে মাস্ক পরা সবার জন্য অত্যন্ত জরুরি। এ কারণে দেশে ভ্যাকসিন প্রয়োগ করা পর্যন্ত মুখে মাস্ক পরাটা বাধ্যতামূলক করতে শিগগিরই পদক্ষেপ নেয়া হয়েছে।

Manual5 Ad Code

রবিবার (২৯ নভেম্বর) বিকেলে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশন (বিপিএমসিএ) আয়োজিত ‘করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা ও ভ্যাকসিন’ বিষয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

Manual4 Ad Code

 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইউরোপের অনেক দেশেই করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। অনেক দেশ ইতোমধ্যে দ্বিতীয় বা তৃতীয়বার লকডাউন ঘোষণা করেছে। বাংলাদেশেও শীতের সময় করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে আশঙ্কা দেখা যাচ্ছে। দ্বিতীয় ঢেউ মোকাবিলা করার মতো সক্ষমতা স্বাস্থ্যখাতের হাতে রয়েছে। মানুষ যদি সচেতন না হয়, স্বাস্থ্যবিধি না মানে তাহলে আগামীতে আবারও ভয়ের কারণ হতে পারে।

 

সংগঠনের সভাপতি এম এ মুবিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আলী নূর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এবিএম খুরশিদ আলম, বিপিএমসিএর সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান এমপি প্রমুখ।

 

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code