আ’লীগ সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না : এমরান চৌধুরী

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

সোলেমান হোসেন চুন্নু সিলেট : সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে চায়। এ দেশের মানুষ আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে বিশ্বাস করে না। তাই এই ফ্যাসিস্ট সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না। বিএনপি এখন নির্বাচন নিয়ে ভাবছেনা। দেশে মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করে দেশনায়ক তারেক রহমান ঘোষিত ১০ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিএনপি এই সরকারের অধিনে কোন নির্বাচনে যাবে না। শুধু তাই নয় সরকারের দুর্নীতির কারণেই দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম মানুষের নাগালের বাইরে চলে গেছে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে। বিদ্যুতের দাম বারবার বাড়াচ্ছে। দেশের মানুষ হাহাকার করছে।

শুক্রবার গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ বাজারে শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সোহরাব আলী মেম্বারের সভাপতিত্বে ইউনিয়ন যুবদল আয়োজিত আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual8 Ad Code

তিনি আরোও বলেন, অতীতে বিএনপি সরকারের সময় গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের অনেক উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্ত থেকে এলাকার জনগনের জন্য কাজ করেছি। কিন্তু বর্তমান সরকারের নিশি রাতের ভোটে নির্বাচিত সাংসদ নুরুল ইসলাম নাহিদ এর আমলে এই দুই উপজেলার মানুষ উন্নয়ন বঞ্চিত। বিএনপির সরকারের সংসদে পাশ রাস্তাঘাট, পুল, সেতুর কাজ তিনি পুরাপুরি সমাপ্ত করতে পারেননি। নতুন কাজ তো দুরের কথা। তাই এই এলাকার মানুষের উন্নয়নে নিজেকে বিলিয়ে দিতে চাই। সময় আর বেশী বাকি নেই, সুদিন আসবে ইনশাআল্লাহ।

সাবেক ছাত্রদল নেতা বদরুল আলমের স্বাগত বক্তব্যে শরীফগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক স্বপন ও যুবদল নেতা রুহেল আহমদের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুশফিকুর রহমান মহি।

Manual6 Ad Code

বিশেষ অতিথির হিসাবে বক্তব্য রাখেন, সিলেট বিএনপির উপদেষ্টা বদরুল ইসলাম, সিলেট জেলা বিএনপির যুগ্ন সম্পাদক এড. মুজিবুর রহমান, সহ শ্রম বিষয়ক সম্পাদক রুহেল আহমদ, সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ মামুন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, গোলাপগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন জিলাল আহমদ, সহসভাপতি আব্দুল জলিল সাবু, ছাত্রদল নেতা রসিদ আহমদ প্রমুখ ।

Manual7 Ad Code

বিএনপির সাবেক সভাপতি সোহরাব আলী মেম্বারের নেতৃত্বে এছাড়ার আরোও উপস্থিত ছিলেন, শরীফগঞ্জ ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি উনু মিয়া, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি সুরুজ মিয়া, সাধারণ সম্পাদক আরব আলী, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল কালাম, ৭নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি আব্দুল্লাহ, যুবদল নেতা কামরুল ইসলাম, জাবের আহমদ, সাইদ আহমদ, জাহিদ আহমদ, হাসান আহমদ, মামুন আহমদ, ছাত্রদল নেতা নাঈম আহমদ, মান্না আহমদ, মারুফ আহমদ, মারজান আহমদ। বিজ্ঞপ্তি

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code