কানাডায় পড়তে যাওয়া বাংলাদেশিদের জন্য করণীয়

লেখক: Nopur
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

কানাডা অফিস: রেকর্ডসংখ্যক অভিবাসী আসা এবং এর ফলে দিন
দিন আবাসনসংকট তীব্র হওয়ায় বিদেশি শিক্ষার্থীদের প্রবেশে
বিধিনিষেধ আরোপ করছে কানাডা। ২২ জানুয়ারি আন্তর্জাতিক
শিক্ষার্থীদের প্রবেশের ওপর দুই বছরের জন্য একটি ক্যাপ
(বিধিনিষেধ) ঘোষণা করেছে। দেশটি বলছে, এ সময়ের মধ্যে কিছু
স্নাতকোত্তর শিক্ষার্থীদের কাজের অনুমতিপত্র (ওয়ার্ক
পারমিট) দেওয়া বন্ধ রাখা হবে।
বাংলাদেশ থেকে যাঁরা পড়তে আসবেন, তাঁদের আসার আগে
শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচনের দিকে খেয়াল রাখতে হবে। অন্টারিও
ও ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে
প্রতিযোগিতা অনেক থাকবে, তাই আপনারা এই প্রদেশ দুটি বাদে
অন্য জায়গায় চেষ্টা করতে পারেন; শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচনের
ক্ষেত্রে খোঁজখবর নিয়ে আসতে হবে। সে ক্ষেত্রে স্বনামধন্য
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বেছে নিতে হবে;যাঁরা পড়াশোনা শেষ করে
কানাডায় থেকে যেতে চান, তাঁদের সঠিক সময়ে পড়াশোনা শেষ করে
ওয়ার্ক পারমিট নিয়ে কাজ শুরু করতে হবে। অর্থাৎ পড়াশোনা বাদ
দিয়ে কাজের পেছনে ছুটলে কানাডায় থেকে যাওয়া বেশ কঠিন হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code