সেন্টমার্টিনের ‌’মুগ্ধকর’ কয়েকটি রিসোর্ট

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual6 Ad Code
ডেস্ক রিপোর্ট :: ভ্রমণের জন্য বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় স্থান সেন্টমার্টিন। পর্যটকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে সবসময়ই থাকে ‘বঙ্গোপসাগরের টিপ’ বলে খ্যাত এ দ্বীপ। প্রতি বছর অনেকেই ঘুরতে যান এই প্রবাল দ্বীপে। পর্যটকদের চাহিদা মিটাতে এখানে গড়ে উঠেছে নানা মানের হোটেল ও রিসোর্ট। সেগুলোর তথ্য তুলে ধরা হলো এই আয়োজনে-

ব্লু মেরিন রিসোর্ট: এটি সেন্টমার্টিনের ফেরি ঘাটের খুব কাছেই অবস্থিত। এই রিসোর্টের এসিযুক্ত ডাবল বেডরুমের ভাড়া ১৫০০০ টাকা এবং নন-এসি ৫০০০ টাকা। এছাড়া ট্রিপল রেডরুম ৩০০০, ছয়জনের বেডরুম ৪০০০ ও দশজনের বেডরুমের ভাড়া ৫০০০ টাকায় ভাড়া পাওয়া যায়।প্রাসাদ প্যারাডাইস রিসোর্ট: ব্লু মেরিন রিসোর্ট পার হয়ে আরো কিছুটা উত্তর দিকে এগিয়ে গেলে সুদৃশ্য প্রাসাদ প্যারাডাইস। বিভিন্ন ধরনের ১৬টি রুমের যেকোনো একটি ভাড়া নিতে খরচ করতে হবে ২০০০-৫০০০ টাকা।

কোরাল ভিউ রিসোর্ট: সেন্টমার্টিন জাহাজ ঘাটের বাম পাশে অর্থাৎ পূর্ব বীচের কাছেই রিসোর্টটি গড়ে তোলা হয়েছে। এই রিসোর্টে থাকলে হলে রুমের ভাড়া গুনতে হবে ২৫০০ থেকে ৬০০০ টাকা।

লাবিবা বিলাস রিসোর্ট: পশ্চিম বীচে অবস্থিত এই রিসোর্টে রাত্রি যাপনের জন্য ৪৩ টি কক্ষ রয়েছে। আর এখানে থাকতে আপনাকে খরচ করতে হবে ৩৫০০ থেকে ১২,০০০ টাকা পর্যন্ত।

Manual4 Ad Code

সমুদ্র কুটির রিসোর্ট: সেন্টমার্টিনের দক্ষিণ বীচের কোণাপাড়ায় সমুদ্র কুটির রিসোর্টটি অবস্থিত। এই রিসোর্টে রাত্রিযাপনের জন্য ২০০০ টাকা থেকে ৩৫০০ টাকা খরচ করতে হবে।

Manual5 Ad Code

ল দিগন্ত রিসোর্ট: সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ বীচের কোণাপাড়ায় অবস্থিত নীল দিগন্তে রিসোর্টটি জেটি থেকে বেশখানিকটা দূরে অবস্থিত। নীল দিগন্তে রিসোর্টের নানা ধরণের কটেজ টাইপ রুমে থাকতে খরচ হবে ১৫০০-৫০০০টাকা।

Manual7 Ad Code

সেন্ট মার্টিন রিসোর্ট: অবকাশ পর্যটন লিমিটেড এর রিসোর্ট এটি। পশ্চিম বিচে অবস্থিত কয়েক ধরণের রুম প্রতি ভাড়া ১৫০০-৩৫০০ টাকা।

Manual2 Ad Code

সী ভিউ রিসোর্ট: নিজস্ব রেস্টুরেন্টসহ ১৬টি রুম ও ৪টি তাবু রয়েছে। অধিকাংশ রুম থেকে সমুদ্র দেখা যায়। রুমের ভাড়া ১,২০০ থেকে ৩,০০০ টাকা।

প্রিন্স হেভেন রিসোর্ট: প্রাসাদ প্যারাডাইস সংলগ্ন এই রিসোর্টে মোট ২৪ টি কক্ষ এবং একটি রেস্টুরেন্ট রয়েছে। প্রিন্স হেভেন রিসোর্টে থাকতে গুনতে হবে ১,৫০০ থেকে ৩,৫০০ টাকা পর্যন্ত।

সি টি বি রিসোর্ট: পশ্চিম বীচে অবস্থিত সি টি বি রিসোর্টে রাত্রিযাপনের জন্য রুম ভাড়া লাগবে ১৫০০ টাকা থেকে ৩০০০ টাকা পর্যন্ত।

সী ইন: সেন্টমার্টিন বাজারের কাছে এর অবস্থান। ২৬টি কক্ষের এই হোটেলে প্রতি রুমের ভাড়া ২,০০০ থেকে ৩,৫০০ টাকা। এখান থেকে সমুদ্র দেখার কোনো উপায় নেই!

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code