গতকাল মঙ্গলবার প্রকাশিত আইএমএফের ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ শিরোনামের প্রতিবেদনে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে পূর্বাভাস রয়েছে।

Manual7 Ad Code

আইএমএফের এ পুর্বাভাস বিশ্বব্যাংকের চেয়ে বেশি। বিশ্বব্যাংক মনে করে, বাংলাদেশে এবার জিডিপি প্রবৃদ্ধি হবে ৩ দশমিক ৬ শতাংশ। অবশ্য বিশ্বব্যাংক বলেছে, করোনা প্রতিরোধে চলমান টিকাদান কর্মসূচির অগ্রগতির ওপর প্রবৃদ্ধি নির্ভর করছে। অবস্থার উন্নতি হলে তা ৫ দশমিক ৬ শতাংশ পর্যন্ত হতে পারে। আবার অবনতি হলে ২ দশমিক ৩ শতাংশে নেমে যেতে পারে। অন্যদিকে জাতিসংঘের এসকাপ তাদের সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি চলতি অর্থবছরে ৭ দশমিক ২ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে।

আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে এর সদস্য ১৮৮ টি দেশের অর্থনীতি কেমন যাবে তা নিয়ে প্রক্ষেপন রয়েছে। আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সভাকে সামনে রেখে আইএমএফ প্রতিবেদনটি প্রকাশ করেছে। এবারের প্রতিবেদনের বিষয় অর্থনীতির পুনরুদ্ধার।

Manual3 Ad Code

আইএমএফ বিশ্ব অর্থনীতিতে ২০২১ সালে ৬ শতাংশ প্রবৃদ্ধি আশা করছে। সংস্থাটির গত বছরের অক্টোবর মাসে প্রকাশিত ওয়ার্ল্ড ইকনোমিক আউটলুকের পূর্বাভাসের চেয়ে যা শুন্য দশমিক ৮ শতাংশীয় পয়েন্ট বেশি। অর্থনীতিকে আগের জায়গায় নিতে কয়েকটি বড় অর্থনীতির দেশে বাড়তি আর্থিক সহায়তা এবং টিকাদানের কারণে বছরের দ্বিতীয়ার্ধে অর্থনীতির প্রত্যাশিত উন্নতির ধারণা থেকে তারা প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়েছেন।

Manual5 Ad Code