নিজ ভূখণ্ডে সামরিকঘাঁটি স্থাপনে যুক্তরাষ্ট্রকে আহ্বান পালাউয়ের

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

প্রশান্ত মহাসাগরীয় ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র পালাউ তাদের ভূখণ্ডে সামরিকঘাঁটি স্থাপনের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে।

Manual6 Ad Code

 

এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাবে ওয়াশিংটন কোণঠাসা হয়ে পড়ছে।

Manual2 Ad Code

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার গত সপ্তাহে এই দ্বীপ দেশটি সফর করেছেন এবং প্রশান্ত মহাসাগরীয় এ অঞ্চলে ‘চলমান অস্থিতিশীল কার্যক্রমের’ জন্য চীনকে দায়ী করেছেন।

Manual1 Ad Code

পালাউ প্রেসিডেন্ট টমি রেমেনগেসো পরে জানান, তিনি এসপারকে বলেছেন– তার দেশে সেনাঘাঁটি স্থাপনের জন্য যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে স্বাগত জানাবেন। ফিলিপাইনের দেড় হাজার কিলোমিটার (৯৩০ মাইল) পূর্বে পালাউ দ্বীপপুঞ্জ অবস্থিত।

চলতি সপ্তাহে পালাউয়ের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষাপ্রধানকে এক চিঠিতে যৌথভাবে এবং নিয়মিত ব্যবহারের জন্য সামরিকঘাঁটি স্থাপনের আহ্বান জানিয়েছেন।

রেমেনগেসো পালাউয়ের বিশাল সমুদ্রসীমা নজরদারিতে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের সহযোগিতা চেয়েছেন।

পালাউ একটি স্বাধীন দেশ, তবে এর কোনো সেনাবাহিনী নেই। দেশটির প্রতিরক্ষার ব্যাপারে যুক্তরাষ্ট্রের সঙ্গে কমপ্যাক্ট অব ফ্রি অ্যাসোসিয়েশন নামে একটি চুক্তি রয়েছে।

Manual2 Ad Code

এ চুক্তির অধীনে পালাউ দ্বীপপুঞ্জে মার্কিন সামরিক বাহিনীর অবাধ উপস্থিতির সুযোগ রয়েছে, যদিও এখানে স্থায়ী কোনো সামরিকঘাঁটি নেই।

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code