যুক্তরাষ্ট্রকে হুমকি, পারমাণবিক যুদ্ধ নিয়ে রুশ টিভিতে বিতর্ক

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়ার জাতীয় নিরাপত্তার জন্য যে হুমকির সৃষ্টি করছে তার পুরো মাত্রা যুক্তরাষ্ট্রকে কীভাবে দেখানো যায় তা নিয়ে তীব্র আলোচনা করেছেন রুশ কর্মকর্তাদের একটি দল। রাষ্ট্রীয় টেলিভিশনে হাজির হয়ে কর্মকর্তারা বিতর্কে জড়ান। সামরিক বিশেষজ্ঞ, রাষ্ট্রবিজ্ঞানী এবং আইনপ্রণেতাদের সমন্বয়ে গঠিত দলটি যুক্তরাষ্ট্রকে হুমকি দেওয়ার নানা উপায় নিয়ে আলোচনা করেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক যুদ্ধ নাকি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো উচিত তা নিয়ে যুক্তি তুলে ধরেন তারা।ওই আলোচনায় ইংরেজি সাবটাইটেল যুক্ত করে টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন দ্য ডেইলি বিস্টের রিপোর্টার জুলিয়া ডেভিস। তবে ওই আলোচনাটি মঙ্গলবারই রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code