পূর্বাঞ্চলে রুশ সেনাদের ওপর পাল্টা আক্রমণ ইউক্রেনের

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: পূর্ব ইউক্রেনে তুমুল লড়াই চলছে রাশিয়া ও ইউক্রেনীয় যোদ্ধাদের মধ্যে। ইউক্রেনীয় সেনাদের পাল্টা আক্রমণে পিছু হটতে বাধ্য হচ্ছে রুশ সেনারা। ডনবাস অঞ্চল ও ইজিয়ম শহরের চারপাশে শক্ত প্রতিরোধ গড়ে তোলায় অস্ত্র, বিমান, ড্রোন ও সেনা হারাচ্ছে রাশিয়া।

Manual2 Ad Code

ডনবাস প্রসঙ্গে রবিবার ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেন, ইউক্রেনে রাশিয়ার আক্রমণ ব্যর্থ হচ্ছে এবং ডনবাস অঞ্চলে রুশ সেনাদের অগ্রগতি অনেকটাই থেমে আছে। ইউক্রেন এই যুদ্ধে বিজয়ী হতে পারে, সংঘাতের শুরুর দিকে অনেক সামরিক বিশ্লেষক এমন ভবিষ্যদ্বাণী করেছিলেন বলেও মন্তব্য করেন তিনি।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code