মস্তিষ্কের বিভিন্ন প্রাণঘাতী রোগের উৎস করোনা ভাইরাস

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: করোনা ভাইরাস মস্তিষ্কের গুরুতর ও প্রাণঘাতী জটিলতা সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাজ্যের স্নায়ুরোগ বিশেষজ্ঞরা। বিশেষত মৃদু উপসর্গযুক্ত কিংবা সুস্থ হওয়ার পথে থাকা রোগীদের ক্ষেত্রে ভাইরাসটি নীরবে গুরুতর প্রভাব তৈরি করতে পারে বলে আশঙ্কা করছেন তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ব্রেন সাময়িকীতে এক দল ব্রিটশ স্নায়ুরোগ বিশেষজ্ঞের করা এক গবেষণার প্রতিবেদন প্রকাশ করা হয়। গবেষণার অংশ হিসেবে মস্তিষ্কের জটিলতায় ভোগা ৪০ জন কোভিড-১৯ আক্রান্ত রোগীর বিস্তারিত তথ্য সংগ্রহ করেন বিশেষজ্ঞরা। এসব রোগীরা মস্তিষ্কের প্রদাহ থেকে শুরু করে নার্ভ ড্যামেজ ও স্ট্রোকসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। কোনও কোনও রোগীর ক্ষেত্রে মস্তিষ্কের জটিলতার বিষয়টি প্রথম ও অন্যতম উপসর্গ হিসেবে দেখা দিয়েছিল। এ ধরনের জটিলতাকে ডাকা হয় একিউট ডিসেমিনেটেড এনসেফালোমিয়েলাইটিস (এডেম) নামে। একে জীবনের জন্য হুমকি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, করোনা মহামারি ছড়িয়ে পড়ার আগে ইউসিএল ইন্সটিটিউট অব নিউরোলজিতে মাসে একজন এ ধরনের জটিলতা নিয়ে ভর্তি হতেন। তবে গত এপ্রিল থেকে মে মাসে সে সংখ্যা বেড়ে সপ্তাহে দুই থেকে তিনজনে দাঁড়িয়েছে। এ ধরনের জটিলতা নিয়ে এক নারী মারাও গেছেন। তার বয়স ৫৯ বছর।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code