ইরানের ব্যাংকের লাইসেন্স বাতিল করল তুরস্ক

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট: ইরানের অন্যতম বড় বেসরকারি ব্যাংক, ‘ব্যাংক মেল্লাতের’ লাইসেন্স বাতিল করেছে তুরস্ক। শনিবার ভোরে প্রকাশিত সরকারি গেজেটে এ তথ্য জানানো হয়েছে। তুরস্কের ব্যাংকিং নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্তের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইরানের রাজধানী তেহরানভিত্তিক ব্যাংক মেল্লাত দেশটির সরকারকে আর্থিক সহায়তা দিয়ে থাকে। নিষেধাজ্ঞার আওতাভুক্ত প্রতিষ্ঠানগুলোর তথ্যভিত্তিক উন্মুক্ত ডেটাবেস ওপেনস্যাংশনস জানিয়েছে, ব্যাংকটি যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।ডেটাবেসটির তথ্য অনুযায়ী, ইরান সরকারই ব্যাংক মেল্লাতের সবচেয়ে বড় শেয়ারহোল্ডার।

ব্যাংকটির লাইসেন্স বাতিলের সময় তুরস্কের নিয়ন্ত্রক সংস্থা দেশটির ব্যাংকিং আইনের ৭১ (বি) ধারা উল্লেখ করেছে। ওই ধারায় বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানের কার্যক্রম অব্যাহত থাকলে তা ‘আমানতকারী ও অংশগ্রহণ তহবিলের মালিকদের অধিকার এবং আর্থিক ব্যবস্থার নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি’ তৈরি করতে পারে।

Manual1 Ad Code

যুক্তরাষ্ট্র ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সঙ্গে কথিত সম্পর্কের অভিযোগে তুরস্কের একটি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপের দুই সপ্তাহ পর ব্যাংক মেল্লাতের বিরুদ্ধে তুরস্কের এই পদক্ষেপ এলো।

Manual5 Ad Code

তবে তুরস্কের ব্যাংকটির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও ব্যাংক মেল্লাতের লাইসেন্স বাতিলের মধ্যে কোনো সম্পর্ক রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code