ডলার হটাতে ব্রিকস মুদ্রা চালু হলে ১০০ শতাংশ শুল্ক

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual6 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস:

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিকসের সদস্যদেশগুলোকে নতুন কোনো মুদ্রা চালু করতে নিষেধ করেছেন। বিশ্ববাণিজ্যে মার্কিন ডলারকে প্রতিস্থাপিত করতে পারে বা এই মুদ্রাকে বাদ দিয়ে অন্য কোনো মুদ্রায় বাণিজ্য চলতে পারে, এমন কোনো মুদ্রাকেও সমর্থন দিতে নিষেধ করেছেন তিনি। তাঁর কথা না মানলে ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প।

Manual5 Ad Code

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, ‘এসব দেশের কাছ থেকে আমরা একটি প্রতিশ্রুতি চাই যে তারা নতুন একটি ব্রিকস মুদ্রা তৈরি করবে না বা তারা এমন আর কোনো মুদ্রাকে সমর্থন দেবে না, যা শক্তিমান মার্কিন ডলারকে প্রতিস্থাপিত করবে।’ এই প্রতিশ্রুতি না দেওয়া হলে ‘তাদের ১০০ শতাংশ শুল্কের মোকাবিলা করতে হবে।’

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প আরও লিখেছেন, ব্রিকস দেশগুলো তাঁর কথা না মানলে তাদের ‘চমৎকার অর্থনীতির যুক্তরাষ্ট্রে তাদের (পণ্য) বিক্রিকে বিদায় বলার জন্য’ প্রত্যাশা করতে হবে। তিনি বলেন, ‘শুষে নেওয়ার জন্য তারা আরেকটি দেশকে খুঁজে দেখতে পারে।’

Manual4 Ad Code

গত ৫ নভেম্বরের ভোটে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন এই রিপাবলিকান প্রার্থী। এরই মধ্যে তিনি ঘোষণা করেছেন যে শিল্প উৎপাদনব্যবস্থা যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনতে তিনি যেকোনো আমদানি পণ্যের ওপর ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করবেন। আর চীনের পণ্যের ক্ষেত্রে শুল্কের হার হবে অন্তত ৬০।

Manual2 Ad Code

চীন ব্রিকস জোটের একটি সদস্যদেশ। তারা ছাড়াও এই জোটের মূল সদস্যদেশ ছিল ব্রাজিল, রাশিয়া, ভারত ও দক্ষিণ আফ্রিকা। পরে ২০২৩ সালে ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিসর ও ইথিওপিয়া ব্রিকসে নতুন সদস্য হিসেবে যোগ দেয়।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code