হজের ফিরতি ফ্লাইট শুরু আজ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

আরও পড়ুন : এ বছর হজে গিয়ে ১৫ বাংলাদেশির মৃত্যুপবিত্র হজ কার্যক্রম সম্পন্ন হওয়ায় হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হচ্ছে আজ। বৃহস্পতিবার (১৪ জুলাই) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ফ্লাইট জেদ্দা থেকে ঢাকার উদ্দেশে উড়াল দেবে।

Manual6 Ad Code

এখন পর্যন্ত ওই ফ্লাইটে কতজন যাত্রী থাকবে, তা নির্ধারণ করা হয়নি।

Manual8 Ad Code

এ বিষয়ে বাংলাদেশ হজ অফিস (ঢাকা) জানায়, বৃহস্পতিবার (১৪ জুলাই) সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসেরও (সাউদিয়া) ফ্লাইট রয়েছে। বিমান, সাউদিয়া এবং ফ্লাইনাসের ফ্লাইটে সব হজযাত্রী দেশে ফিরতে ৪ আগস্ট পর্যন্ত সময় লাগবে।

এ বছর বাংলাদেশ থেকে প্রথম দফায় ৫৭ হাজার ৫৮৫ জনকে হজে যাওয়ার সুযোগ দেয় সৌদি সরকার। পরবর্তীতে জুলাইয়ে দ্বিতীয় দফায় আরও ২ হাজার ৪১৫ জন হজে করতে সৌদি গেলে মোট হজযাত্রী বেড়ে দাঁড়ায় ৬০ হাজার। হজ ব্যবস্থাপনা ও হজ প্রতিনিধিদলসহ এবার ১৬৫টি ফ্লাইটে হজে যান মোট ৬০ হাজার ১৪৬ জন।

এবার সৌদি আরবে মারা গেছেন ১৫ জন বাংলাদেশি হজযাত্রী। তাদের মধ্যে পুরুষ ১০ জন ও নারী ৫ জন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code