স্কুলশিক্ষার্থীদের টিকা দিতে তথ্য পাঠানোর নির্দেশ মাউশির

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ  রাজধানীর স্কুল-কলেজে অধ্যয়নরত ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দিতে তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ১৯ অক্টোবরের মধ্যে শিক্ষার্থীদের তথ্য ই-মেইলে পাঠাতে হবে।

Manual3 Ad Code

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) মাউশির মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ গোলাম ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

Manual3 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়, টিকা দেওয়ার জন্য মাউশির আওতাধীন ঢাকা মহানগরের সব প্রতিষ্ঠানে অধ্যয়নরত ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের তথ্য ছক আকারে আগামী ১৯ অক্টোবরের মধ্যে মেইলে (student.vaccination2021@gmail.com) পাঠাতে হবে।

তথ্য ছকে শিক্ষার্থীদের ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর, নাম, প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের কোড, জন্ম তারিখ ও অভিভাবকের মোবাইল নম্বর দিতে বলা হয়েছে।

Manual8 Ad Code

এর আগে বৃহস্পতিবার মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিক্যাল কলেজ হাসপাতালে দেশে প্রথমবারের মতো ১২ থেকে ১৭ বছর বয়সি ১২০ শিশু শিক্ষার্থীকে পরীক্ষামূলক ফাইজারের টিকা দেওয়া হয়।

মানিকগঞ্জ গড়পাড়া জাহিদ মালেক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী তাসমিয়া আক্তার তোয়া এবং মানিকগঞ্জ সরকারি বালক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মোবাশ্বির রহমান রাফি প্রথম টিকা নেয়। টিকা নেওয়ার পর সব শিক্ষার্থী ভালো আছে বলে জানিয়েছেন কর্নেল মালেক মেডিক্যাল কলেজের অধ্যক্ষ। তাদের ১০-১৪ দিনের জন্য পর্যবেক্ষণে রাখা হবে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code