প্রথম বিদেশ সফরে তুরস্ক ও লেবাননে যাচ্ছেন পোপ লিও

লেখক: Rumie
প্রকাশ: ৭ মাস আগে

Manual4 Ad Code

ইন্টালন্যাশনাল ডেস্ক: পোপ লিও চতুর্দশ তার প্রথম বিদেশ সফরে বৃহস্পতিবার তুরস্ক ও লেবাননে রওনা হচ্ছেন। মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে খ্রিষ্টান ঐক্য ও শান্তির বার্তা তুলে ধরা তার এই ছয় দিনের সফরের মূল লক্ষ্য। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। মার্কিন নাগরিক এই পোপ গত মে মাসে ক্যাথলিক চার্চের প্রধান নির্বাচিত হন। তার সংযত নেতৃত্বশৈলী পূর্বসূরি পোপ ফ্রান্সিসের আকর্ষণীয় ও কখনো হঠাৎ সিদ্ধান্ত নেওয়া আচরণ থেকে ভিন্ন। তুরস্কে লিও যোগ দেবেন নাইসিয়ার কাউন্সিলের ১,৭০০তম বার্ষিকী উদযাপনে, যেখানে খ্রিষ্টধর্মের মূল বিশ্বাসনামা ‘ক্রিড’ রচিত হয়েছিল।
দেশটি মুসলিম প্রধান হওয়ায় সফরটি বড় কোনও আলোড়ন না তুললেও লেবাননে তার আগমনকে ঘিরে উৎসাহ চোখে পড়ার মতো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code