ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিন: তারেক রহমান

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual7 Ad Code

রাজনীতি ডেস্ক:

আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিতে অন্তর্বর্তী সরকার ও দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

Manual2 Ad Code

আজ বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির তিন সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে’ ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এই আহ্বান জানান।

Manual3 Ad Code

তারেক রহমান বলেন, ‘অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে। আজকের এই সমাবেশ থেকে আগামী ডিসেম্বরের মধ্যে আপনারা জাতীয় নির্বাচন যাতে অনুষ্ঠিত হয়, তার প্রস্তুতি নিতে শুরু করুন।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘কারা রাষ্ট্র পরিচালনা করবে, কারা আপনাদের প্রতিনিধি হবে, জাতীয় নির্বাচনে আপনারাই ভোট দিয়ে সেই প্রতিনিধিকে নির্বাচিত করবেন।’

Manual5 Ad Code

দলের নেতা–কর্মীদের উদ্দেশে তারেক বলেন, ‘আপনারা জনগণের কাছে যান, তাদের প্রত্যাশার কথা জানার চেষ্টা করুন, জনগণের মন জয় করুন।’

Manual6 Ad Code

ডেস্ক: এস

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code