যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে ১ হাজার ৩০০-এর বেশি কর্মী ছাঁটাই

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পুনর্গঠনের অংশ হিসেবে মন্ত্রণালয়ের ১ হাজার ৩০০ জনের বেশি কর্মীকে ছাঁটাই করা হয়েছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার এসব কর্মীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

Manual6 Ad Code

সিএনএনের হাতে আসা একটি অভ্যন্তরীণ বিজ্ঞপ্তিতে এ তথ্য উঠে এসেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ছাঁটাইয়ের আওতায় পড়বেন মন্ত্রণালয়ের সিভিল সার্ভিসের ১ হাজার ১০৭ এবং ফরেন সার্ভিসের ২৪৬ জন কর্মকর্তা। এ ছাড়া এই পরিবর্তনের ফলে মন্ত্রণালয়ের শত শত কার্যালয় ও ব্যুরো বিলুপ্ত বা পুনর্গঠন করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাঁটাই তালিকায় যেসব পররাষ্ট্র কর্মকর্তার নাম রয়েছে, তাদের প্রথমে ১২০ দিনের প্রশাসনিক ছুটিতে রাখা হবে আর জনপ্রশাসন কর্মকর্তাদের জন্য এ মেয়াদ ৬০ দিন। এরপর আনুষ্ঠানিকভাবে তাদের চাকরির মেয়াদ শেষ হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, চাকরিচ্যুত এবং স্বেচ্ছায় পদত্যাগকারী মিলিয়ে মোট হাজার তিনেক মানুষ মন্ত্রণালয় ত্যাগ করছেন।

Manual2 Ad Code

এর আগে চলতি বছর এপ্রিল মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রথমবারের মতো মন্ত্রণালয় পুনর্গঠনের ঘোষণা দেন। সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে দপ্তরটি অভ্যন্তরীণ কার্যক্রম সুশৃঙ্খল করছে, যাতে কূটনৈতিক অগ্রাধিকারে বেশি গুরুত্ব দেওয়া যায়।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই পদক্ষেপের মাধ্যমে কূটনৈতিক কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে অভ্যন্তরীণ সুশৃঙ্খলা নিশ্চিত করা হচ্ছে।

Manual3 Ad Code

বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্রের কূটনৈতিক কাঠামোতে এটি সাম্প্রতিক সময়ের অন্যতম বড় পরিবর্তন। এর মাধ্যমে বিদেশ নীতিতে প্রাধান্য দেওয়া ক্ষেত্রগুলোয় নতুন করে নজর দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বাইডেন প্রশাসন। ডেস্ক বিজে

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে ১ হাজার ৩০০-এর বেশি কর্মী ছাঁটাই
  • Manual1 Ad Code
    Manual7 Ad Code