দেশে নৈরাজ্য সৃষ্টি করছে সরকার: মির্জা ফখরুল

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: সরকার দেশে ‘নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা’ করছে অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সারা দেশে আওয়ামী সন্ত্রাসীরা ত্রাস সৃষ্টি করেছে। তারা নেতাকর্মীদের বাসাবাড়িতে হামলা শুরু করেছে। বিভিন্ন সভা-সমাবেশে, দলীয় কার্যালয়ে, ব্যবসায় প্রতিষ্ঠানে আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা চালাচ্ছে, মিথ্যা মামলা দিচ্ছে। সোমবার (২৯ আগস্ট) নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সারা দেশের উপজেলা পর্যায়ে দলের ঘোষিত চলমান কর্মসূচিতে ক্ষমতাসীনদের হামলার ঘটনাসমূহ তুলে ধরে বিএনপি মহাসচিব এই অভিযোগ করেন। তিনি বলেন, ‘ক্ষমতাসীন দল একবারও চিন্তা করছে না যে কাজটা তারা শুরু করেছে– এটা সমগ্র দেশে নৈরাজ্য সৃষ্টি করবে। সরকার ভীতসন্ত্রস্ত হয়ে দমননীতি চালিয়ে যেতে শুরু করেছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code