রাসায়নিক হামলার সন্দেহে জার্মানিতে ইরানি নাগরিক আটক

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

লন্ডন প্রতিনিধি: রাসায়নিক হামলার পরিকল্পনার সন্দেহে এক ইরানি ব্যক্তিকে গ্রেফতার করেছে জার্মানি। নর্থ রাইন-ওয়েস্টফালিয়া পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ৩২ বছরের ওই ইরানি ব্যক্তি সায়ানাইড ও রিসিন ব্যবহার করে ‘গুরুতর হামলার’ পরিকল্পনা করছিলেন। পুলিশের অভিযোগ, তিনি ‘ইসলামপন্থায় উজ্জীবিত’ হয়ে হামলার পরিকল্পনা করছিলেন।

Manual3 Ad Code

রিসিন একটি বিষাক্ত জৈবিক অস্ত্র হিসেবে পরিচিত। এ ঘটনার পর ঘটনাস্থলে অনেক নিরাপত্তা সদস্যদের উপস্থিত থাকতে দেখা গেছে বলে জানিয়েছে জার্মানির ডয়চে-প্রেস এজেন্স (ডিপিএ)। ইতোমধ্যে তদন্ত নেমেছে প্রশাসন।

ওই সন্দেহভাজনের উদ্দেশ্য কী ছিল তা এখনও পরিষ্কার হওয়া যায়নি। দেশকে বিপন্ন করার মতো গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগে ছয় থেকে দশ বছরের জেল হতে পারে তার।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code