আলোচনা করতে ইইউ’র বৈঠক

লেখক: Nopur
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

লন্ডন অফিস: ইউক্রেনের সামরিক সহায়তা ইস্যুতে আলোচনা করতে বৃহস্পতিবার
একটি শীর্ষ সম্মেলন করতে যাচ্ছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর নেতারা।
অনুষ্ঠিতব্য ওই সম্মেলনে ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া অব্যাহত রাখার
আহ্বান জানাবেন তারা। বৈঠকের একটি খসড়া উপসংহারে এমন তথ্য ওঠে এসেছে। এই
খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

Manual8 Ad Code

খসড়াটিতে বলা হয়েছে, ইইউ নেতারা ইউক্রেনকে ‘সময়োপযোগী, পূর্বাভাসযোগ্য এবং
টেকসই সামরিক সহায়তা’ প্রদান অব্যাহত রাখতে তাদের যে সংকল্প তা পুনর্ব্যক্ত
করবেন।

রয়টার্স আরও জানিয়েছে, গোলাবারুদ এবং ক্ষেপণাস্ত্র সরবরাহ ত্বরান্বিত করতে
খসড়াটিতে জরুরি প্রয়োজনের কথাও পুনর্ব্যক্ত করেছে ইউরোপীয় কাউন্সিল।

Manual8 Ad Code

শীর্ষ সম্মেলনের ওই খসড়াটিতে থেকে আরও জানা গেছে, নেতারা ইউক্রেনকে সহায়তার
জন্য ইউরোপিয়ান পিস ফ্যাসিলিটি নামক একটি তহবিলে আরও ৫০০ কোটি ইউরো
সংগ্রহ করার প্রতিশ্রুতি দেবেন কি-না সে বিষয়টি আলোচনা জন্য উন্মুক্ত রাখা
হয়েছে।

Manual4 Ad Code

ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদানে তহবিলের ভূমিকার ভবিষ্যৎ কী তা নিয়ে কয়েক
মাস ধরেই বিতর্ক চলছে ইইউ সদস্যদের মধ্যে। জার্মানি পরামর্শ দিয়েছে, ইইউ
দেশগুলোর এখন থেকেই আলাদা করে দ্বিপাক্ষিক সহায়তার দেওয়ার বিষয়টি নিয়ে ভাবা
উচিত।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code