সাকিবদের টানা তৃতীয় হার

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট: প্রথম দেখায় যে বি-লাভ ক্যান্ডিকে পাত্তা দেয়নি গল টাইটান্স, সেই দলের কাছে এবার তারাও পাত্তা পেলো না। ওয়ানিন্দু হাসারাঙ্গার অলরাউন্ড নৈপুণ্যে সাকিব আল হাসানের দল লঙ্কা প্রিমিয়ার লিগে টানা তৃতীয় ম্যাচ হারলো বড় ব্যবধানে।

Manual7 Ad Code

গত ১ আগস্ট গলের ১৮০ রানের জবাবে ক্যান্ডি মাত্র ৯৭ রানে গুটিয়ে গিয়েছিল। দ্বিতীয়বারের দেখায় আগে ব্যাটিংয়ে নেমে ক্যান্ডি ৫ উইকেটে ২০৩ রান করে। তারপর ১৭তম ওভারে গলকে ১১৪ রানে অলআউট করে ৮৯ রানে জিতেছে তারা।

হাসারাঙ্গা ২৭ বলে ৯ চার ও ২ ছয়ে ৬৪ রানের ঝড়ো ইনিংস খেলেন। তার আগে অ্যাঞ্জেলো ম্যাথুজকে (৪০) নিয়ে তিনি ৮৭ রানের জুটি গড়েন। ওপেনার ফখর জামানের ৪৫ রানের ইনিংসও বড় সংগ্রহে অবদান রাখেন।

Manual1 Ad Code

লক্ষ্যে নেমে ৪৭ রানে ৬ উইকেট হারায় গল। আশান প্রিয়াঞ্জন ও লাহিরু সামারাকুনের ৬৪ রানের জুটি সামান্য প্রতিরোধ গড়েছিল। তবে ৫ রানে শেষ চার উইকেট হারায় তারা।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code