শেষ আটে ইংল্যান্ড

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

স্পোর্টস ডেস্ক: রবিবার টাইব্রেকারে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রকে বিদায় করে চমকে দিয়েছিল সুইডেন। সোমবার শেষ ষোলোর ম্যাচেও ইংল্যান্ডকে চেপে ধরেছিল নাইজেরিয়া। শেষ পর্যন্ত টাইব্রেকারের চাপ সামলাতে পারেনি আফ্রিকানরা। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা গোলশূন্য স্কোরে শেষ হলে টাইব্রেকারে ৪-২ গোলে জেতে ইংল্যান্ড।
ক্লো কেলি পঞ্চম শটে জাল কাঁপালে ইংল্যান্ডের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়। আর নাইজেরিয়া প্রথম দুটি শটই লক্ষ্যে পাঠাতে ব্যর্থ হয়।

Manual1 Ad Code

ইংল্যান্ডই ছিল চাপে। কারণ অতিরিক্ত সময়ের পুরোটা তারা খেলেছে ১০ জনকে নিয়ে। ৮৭ মিনিটে তাদের গ্রুপ পর্বের শীর্ষ গোলদাতা লরেন জেমস ফাউল করে লাল কার্ড দেখেন। ইংল্যান্ড শনিবার কোয়ার্টার ফাইনালে খেলবে। তাদের প্রতিপক্ষ চূড়ান্ত হবে জ্যামাইকা ও কলম্বিয়ার ম্যাচ শেষে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code