আবুধাবির পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা, জেনারেটরে আগুন

লেখক: Rumie
প্রকাশ: ৪ মাস আগে

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট:সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আল-ধাফরা অঞ্চলে অবস্থিত বারাকাহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে একটি ড্রোন হামলায় বিদ্যুৎ কেন্দ্রের একটি বৈদ্যুতিক জেনারেটরে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে প্রাথমিক ধাক্কা সামলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানা গেছে। তবে কে হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

Manual5 Ad Code

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে আবুধাবির মিডিয়া অফিস এই তথ্য নিশ্চিত করেছে। ওই বিবৃতিতে জানানো হয়, আগুন লাগার ঘটনাটি ঘটেছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরীণ সীমানার বাইরে। ফলে বড় ধরনের কোনো বিপর্যয় ঘটেনি।

মিডিয়া অফিস আরও স্পষ্ট করেছে যে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হননি। সবচেয়ে স্বস্তির বিষয় হলো, বিদ্যুৎ কেন্দ্রের তেজস্ক্রিয়তার নিরাপত্তা মাত্রার ওপর এই হামলার কোনো ধরনের প্রভাব পড়েনি। পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ স্বাভাবিক এবং নিয়ন্ত্রণে রয়েছে বলে আশ্বস্ত করেছে কর্তৃপক্ষ।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code