রেড জোনে কঠোর অবস্থানে চুনারুঘাট উপজেলা প্রশাসন।।

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

কাজী মাহমুদুল হক সুজন, চুনারুঘাট : সিভিল সার্জন অফিস থেকে চুনারুঘাট উপজেলাকে ইতোমধ্যে রেড জোন হিসেবে ঘোষণা হওয়ায় চুনারুঘাট উপজেলা প্রশাসন বিরামহীম ভাবে কাজ করছে। আজ (১৯ জুন) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রেড জোন ভুক্ত এলাকায় যেকোনো ধরনের যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করতে দুজন ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে উপজেলায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তদারকি করা হয়েছে।

Manual5 Ad Code

জানা যায়, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অমান্য করায় চুনারুঘাট পৌর এলাকা, আমতলী বাজার, কাচুয়া বাজার, শাকির মোহাম্মদ বাজার, শ্রীকুটা বাজার, দুর্গাপুর বাজার, শায়েস্তাগঞ্জ মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান খান, জেলা প্রশাসকের কার্যালয়, হবিগঞ্জ।
সহযোগিতায় ছিলেন অফিসার-ইন-চার্জ( ওসি) চুনারুঘাট থানা শেখ নাজমুল হকের নেতুত্বে পুলিশের দুইটি দল।
ভ্রাম্যমান আদালত ৩৩ টি মামলায় ৬০,৪০০/- টাকা অর্থদণ্ড আরোপ করা হয় বলে জানায়।

Manual2 Ad Code

জনগণের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণে ব্যারিকেডগুলো কার্যকর করণে সার্বিক নেতৃত্বে ছিলেন পৌর মেয়র নাজিমউদ্দিন শামসু। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সহযোগিতায় ছিলেন কাউন্সিলরগণ।

Manual3 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সত্যজিত রায় দাশ বলেন, বিনা প্রয়োজনে কেউ রেড জোন ভুক্ত এলাকায় প্রবেশ না করতে অনুরোদ করেন। সরকার প্রণীত সকল নিষেধাজ্ঞা সবাইকে মেনে চলার জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে, অন্যথায় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code