জনগণের টাকা যেন সঠিকভাবে ব্যয় হয় : রাষ্ট্রপতি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজঃ জনগণের টাকা যেন সঠিকভাবে ব্যয় হয় তা নিশ্চিত করতে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকসহ (সিএজি) সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

Manual3 Ad Code

সিএজি মোহাম্মদ মুসলিম চৌধুরীর নেতৃত্বে রোববার (৭ মে) বঙ্গভবনে তার কাছে একটি প্রতিনিধি দল বার্ষিক অডিট রিপোর্ট জমা দেওয়ার সময় রাষ্ট্রপতি এ নির্দেশনা দেন।

Manual2 Ad Code

এ সময় রাষ্ট্রপ্রধান অডিট আপত্তি নিষ্পত্তিতে আরও তৎপর হওয়ার নির্দেশ দেন।

Manual4 Ad Code

আর্থিক খাতে শৃঙ্খলা নিশ্চিত করতে অডিটের গুরুত্ব অপরিসীম বলেও উল্লেখ করেন মো. সাহাবুদ্দিন।

মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক রাষ্ট্রপতির কাছে ৪৭টি অডিট ও হিসাব রিপোর্ট পেশ করেন। রিপোর্টগুলোর বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন সিএজি।

Manual6 Ad Code

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code