বিটিসিএলকে কার্যকর প্রকল্প গ্রহণ করা আবশ্যক

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

সম্পাদকীয়: বিটিসিএলের বিদ্যমান অপটিক্যাল ফাইবার ক্যাবল নেটওয়ার্কের উন্নয়ন ও রিং টাইপ নেটওয়ার্কের প্রকল্পের ব্যয় প্রথমবার ধরা হয়েছিল ৩৬৮ কোটি ৪০ লাখ টাকা। কিন্তু পরবর্তী সময়ে পুনর্গঠিত উন্নয়ন প্রকল্প প্রস্তাবে (ডিপিপি) ৮৯৬ কোটি টাকা বাড়িয়ে মোট ব্যয় প্রস্তাব করা হয়েছে ১ হাজার ২৬৫ কোটি ১৪ লাখ টাকা। ব্যয় বৃদ্ধির হার ২৪৩ শতাংশ। স্বভাবতই অনুমোদনের আগেই এত বেশি ব্যয় বৃদ্ধির প্রস্তাবে খটকা লেগেছে পরিকল্পনা কমিশনের। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, মাত্র এক বছরের মধ্যেই প্রকল্পের কার্যপরিধি ও ব্যয় এত অধিক বৃদ্ধির বিষয়টি যৌক্তিক বলে প্রতীয়মান হয় না। যে কোনো প্রকল্পের প্রস্তাব পেশ করার আগে যথাযথভাবে তার সম্ভাব্যতা যাচাই করা প্রয়োজন। তা না হলে অপচয় ও অনিয়মের আশঙ্কা থেকে যায়। আর স্বচ্ছতার জন্য এ সম্ভাব্যতা যাচাইয়ের কাজটি তৃতীয় কোনো প্রতিষ্ঠানের মাধ্যমেই করা উচিত। বিটিসিএলের উল্লিখিত প্রকল্পের প্রস্তাবে শুধু যন্ত্রপাতির ধরন, পরিমাণ ও লোকেশন উল্লেখ করা হয়েছিল, অর্থাৎ সবকিছু বিস্তারিতভাবে উল্লেখ করা হয়নি। এ ক্ষেত্রে কোনোরকম অনিয়ম যেন না হয় সে জন্য প্রকল্প প্রস্তাবনা থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code