বান্দরবানের ৩ উপ‌জেলায় আবারও ভ্রম‌ণে নি‌ষেধাজ্ঞা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ: বান্দরবানের রোয়াংছড়ি, রুমা‌ ও থান‌চি‌তে পর্যটকদের ভ্রমণে আবারও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আগামী ১১ জানুয়ারি সকাল থে‌কে ১৭ জানুয়ারি পর্যন্ত সাত দি‌নের নি‌ষেধাজ্ঞা দি‌য়ে‌‌ছে স্থানীয় প্রশাসন।

Manual2 Ad Code

এর আগে গত ১২‌ ডি‌সেম্বর রোয়াংছড়ি ও রুমা‌ পর্যটকদের ভ্রমণে অ‌নি‌র্দিষ্টকা‌লের নিষেধাজ্ঞা দেওয়া হ‌য়ে‌ছিল। নতুন করে থান‌চি‌তে নিষেধাজ্ঞা দেওয়া হলো। অবশ্য গত ৪ ডি‌সেম্বর সকাল থে‌কে ১১ ডি‌সেম্বর পর্যন্ত আট দিন এই তিন উপজেলায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।
সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসক ইয়াছ‌মিন পারভীন তিবরী‌জি স্বাক্ষ‌রিত গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
গণ‌বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়, ‘রোয়াংছ‌ড়ি, রুমা ও থান‌চি‌তে সশস্ত্র সন্ত্রাসীদের উপস্থিতির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহের জন্য টহল কার্যক্রম পরিচালনা এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে বান্দরবান সেনানিবাসের রিজিয়ন। এজন্য পর্যটকদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ওই তিন উপ‌জেলায় পর্যটক ভ্রমণে নি‌ষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে এই তিন উপ‌জেলা ছাড়া অন্যান্য উপজেলায় পর্যটকরা ভ্রমণ করতে পারবেন।’

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code