নিউইয়র্কে কুইন্সের নির্বাচনে বাংলাদেশী প্রার্থীদের বরো প্রেসিডেন্ট প্রার্থী এন্থনীর সমর্থন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

নিউইয়র্ক : নিউইয়র্কে কুইন্সের আসছে ২৩ জুনের নির্বাচনে বরো প্রেসিডেন্ট পদপ্রার্থী এন্থনী ম্যারিন্ডা বাংলাদেশী প্রার্থীদের সমর্থন জানিয়েছেন।এন্থনী ম্যারিন্ডা বলেছেন, নিউইয়র্কে যারা নির্বাচন করেন, তাদের অধিকাংশের সাথে জনসমাজের কোন সম্পর্ক নেই। জনসম্পৃক্ত রাজনীতির অভাবের কারনেই আজকের আমেরিকায় একের পর এক ঘটনা ঘটছে। মানুষের আশা আকাঙ্ক্ষা ও চাহিদার সাথে রাজনীতিবিদিদের প্রকৃত কোন পরিচয় নেই। এসব রাজনীতিবিদরাই নর্বাচনের নামে পদ দখল করে আছে বছরের পর বছর। পরিণামে মানুষের দাবী দাওয়া সব সমই উপেক্ষিতই থেকে যাচ্ছে।

Manual3 Ad Code

ছবিঃ ডিসট্রিক্ট লিডার প্রার্থী ইশতেহাক চৌধুরী ও অন্যান্যদের সমর্থনে বরো প্রেসিডেন্ট প্রার্থী এন্থনী ম্যারিন্ডা।

নিউইয়র্কের কুইনস বরো প্রেসিডেন্ট পদপ্রার্থী এন্থনী ম্যারিন্ডা ৪ জুন বৃহস্পতিবার বিকেলে জামাইকাস্থ সুপ্রিম কোর্টের মাঠে এসব কথা বলেন। নির্বাচনে পার্থী বাংলাদেশী  আমেরিকান ডিসট্রিক্ট লিডার পদপ্রার্থীদের সমর্থন জানিয়ে তিনি বক্তব্য রাখছিলেন।উপস্থিত ছিলেন নাগরিক আন্দোলনের পরিচিত সংগঠক বেভারলী ব্রাউন। লকডাউনে থাকা নিউইয়র্ক নগরীতে চলছে পুলিশের হাতে  জর্জ ফ্লয়েডের  নিহত হওয়ার প্রতিবাদ। এরমধ্যে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন কুইন্স নির্বাচনী এলাকা ২৪ (এ) থেকে ডিসট্রিক্ট লিডার প্রার্থী প্রযুক্তিবিদ ইশতেহাক চৌধুরী। এ সময় একই নির্বাচনী ডিসট্রিক্ট থেকে নারী ডিসট্রিক্ট লিডার প্রার্থী ফারজানা চৌধুরী এবং নির্বাচনী জেলা ২৬ থেকে প্রার্থী মোবাচ্ছেরা বেগম সহ অন্যান্য প্রার্থিরা উপস্থিত ছিলেন। আসছে ২৩ জুন এ নির্বাচন অনুষ্টিত হবে। ১৩ জুন থেকে ডাকযোগে আগাম ভোট দেয়া যাবে।
ইশতেহাক চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, প্রথাগত রাজনীতিবিদের চেয়ে এন্থনী ম্যারিন্ডা সম্পূর্ন পৃথক নিজের পরিচয়ের কারণেই। একজন সাবেক পুলিশ কর্মকর্তা এন্থনী ম্যারিন্ডা এসেছেন অভিবাসী গোস্টি থেকে। তাঁর নির্বাচনী জোটে তিনি বাংলাদেশী , কৃশাঙ্গ , হিস্পানিক , এশীয় সহ অবহেলিত অভিবাসীদের সংযুক্ত করেছেন। এন্থনী ম্যারিন্ডার সমর্থনে এ অভিবাসী গোস্টি যেমন এগিয়ে এসেছেন, ম্যারিন্ডা নিজেও বলেছেন তাঁর কাছে কুইন্সে পিছিয়ে পড়া অভিবাসীরাই রয়েছেন সব ধরনের অগ্রাধিকারের তালিকায়। এন্থনী ম্যারিন্ডার মতো লোকই এখন জনগণের সাথে সরকারের সেতুবন্ধুনের জন্য যোগ্যতম প্রার্থী বলে ইশতেহাক চৌধুরী উল্লেখ করেন।
নাগরিক আন্দোলনের নেতা বেভারলী ব্রাউন বলেন , আজ আমেরিকা জুড়ে  বৈষম্য আর বিচারের দাবীতে লোকজন সংবদ্ধ হয়েছে। এর সম্মিলিত আওয়াজ আমাদের ব্যালটের মাধ্যমে প্রমাণ করতে হবে। আসছে নির্বাচনে বাংলাদেশী কমিউনিটি সহ অবহেলিত অভিবাসী কমিউনিটির পার্থিদের প্রতি তিনি তাঁর সমর্থনের কথা জানান।
বরো প্রেসিডেন্ট প্রার্থী এন্থনী ম্যারিন্ডা প্রার্থীদের মধ্যে ইশতেহাক চৌধুরী, মোবেচ্ছারা বেগম, ফারজানা চৌধুরী সহ অন্যান্যদের পরিচয় করিয়ে দেন। তিনি তাঁর বক্তৃতায় বলেন, বাংলাদেশী  অভিবাসীদের সঠিক প্রতিনিধিত্ব না থাকলে সর্বত্র সংখ্যালঘু হিসেবে উপেক্ষিতজনের চাহিদা অনুচ্চারিত থেকে যাবে। তিনি ইশতেহাক, ফারজানা সহ বাংলাদেশী প্রার্থীদের নির্বাচনে বিজয়ের জন্য ভোট কেন্দ্রে নিজে যাওয়া এবং অন্যদের উৎসাহিত করার আহ্বান জানান। পাশপাশি ১৩ জুন থেকে আগাম ভোটের কথা সবাইকে জানানো সহ সার্বিক সমর্থনে এগিয়ে আসার জন্য তিনি জামাইকা এলাকার সব কমিউনিটির প্রতি আহ্বান জানান।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code