শুটিংয়ের আগে নিরাপত্তা:আলিয়া

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট, ইউএসঃ লকডাউনে কয়েকশ’ কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে বলিউডকে। শুরু হওয়া অনেক শুটিং বন্ধ। সেট বানিয়ে বসে আছেন নির্মাতা। কবে থেকে শুরু হবে শুটিং। কিন্তু দীর্ঘদিন এই অবস্থা থাকায় সেট খুলে ফেলার সিদ্ধান্ত নিচ্ছেন অনেকে। তবে এবার শোনা যাচ্ছে, আবারও শুটিংয়ে ফিরবে বলিউড। ভারতে চলছে লকডাউনের পঞ্চম পর্ব।

Manual6 Ad Code

এদিকে, এতদিন লকডাউনের কারণে দেশের একাধিক পরিষেবা বন্ধ ছিল। এরমধ্যে বন্ধ ছিল শুটিং। তবে লকডাউন ৫-এ বলিউডে শুটিং শুরু হতে চলেছে! শুটিংয়ের এমন পরিস্থিতিতে রীতিমতো বিপর্যস্ত কলাকুশলী থেকে শুরু করে টেকনিশিয়ানরা। এরইমধ্যে বলিউডের একাধিক ছবির শুটিং আটকে রয়েছে। বহুমূল্য সেট এই সময় প্রায় ভাঙতে হচ্ছিল প্রযোজকদের। কারণ ভাড়া গোনা সম্ভব হচ্ছিল না। এমন পরিস্থিতিতে পড়তে যাচ্ছিলেন সঞ্জয়লীলা বানশালীও।

Manual4 Ad Code

সঞ্জয়লীলা বানশালীর ছবি ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’, যার শুটিং হবে লকডাউনের মধ্যেই। লকডাউন ৫ থেকেই মুম্বাইয়ের স্টুডিও পাড়ায় শুটিংয়ে ধীরে ধীরে ছাড়পত্র মিলছে। ফলে এবার আলিয়া ভাট অভিনীত এই ছবি শুটিং ফ্লোরে আসছে।—এমনই জানিয়েছে প্রযোজনা সংস্থা।

এ প্রসঙ্গে আলিয়া ভাট বলেন, ‘আসলে বিশ্বের যা অবস্থা তাতে এর সমাধান পেতে আমাদের সময় লাগবে। তাই এই অবস্থায় কীভাবে আমরা বেঁচে থাকবো সেটি ঠিক রাখাতে হবে। আর শুটিং শুরু না চাইলেও করতে হবে। তবে নিরাপত্তা মেনে। কারণ শুটিংয়ের আগে জীবনের নিরাপত্তা আগে দরকার।’

 

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code