সেলফোনের ব্যবহার কমাতে বলেছেন মোবাইলের আবিষ্কারক

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: বিশ্বে প্রথম ‘ওয়্যারলেস ফোন’ আবিষ্কার করে শোরগোল ফেলে দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের নাগরিক মার্টিন কুপার। এই যোগাযোগ প্রযুক্তির ব্যবহার করে উপকৃত হয়েছেন বহু মানুষ। বিশ্বের প্রথম সেলফোনের এই উদ্ভাবক বলছেন, মানুষ তাদের ডিভাইসে কতটা সময় নষ্ট করে তা দেখে অবাক তিনি। জীবনকে উপভোগ করতে সেলফোনের ব্যবহার কমানোর পরামর্শ দিলেন এই প্রকৌশলী। বৃহস্পতিবার (৩০ জুন) বিবিসি ব্রেকফাস্ট শো’তে সাক্ষাৎকারে ৯২ বছর বয়সী কুপার দৈনিক পাঁচঘণ্টা সেফলফোন ব্যবহারের পরামর্শ দিয়েছেন। তিনি নিজেই দিনের ৫ শতাংশেরও কম সময় স্মার্টফোন ব্যবহার করেন। জীবনকে উপভোগ করতে মোবাইল ফোন ব্যবহার কমানো প্রয়োজন মনে করেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code