সিলেটে ধর্ষণের প্রতিবাদে মিশিগানে প্রবাসীদের মানববন্ধন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় রোববার (০৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে বাংলা টাউনখ্যাত হেমট্রামিক সিটির কর্নারে এক ঘণ্টার মানববন্ধন কর্মসূচি পালিত হয়।  এ সময় ‘ক্ষুদ্ধ সচেতন বাংলাদেশি প্রবাসী’ ব্যানারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন লাল মিয়া লালু ও সঞ্চালক ছিলেন প্রবাসী সাংবাদিক মোস্তফা কামাল। বক্তব্য রাখেন হেমট্রামিক সিটির বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলম্যান মো. কামরুল হাসান, এমসি কলেজের সাবেক ছাত্রনেতা খন্দকার ইউসূফ কামাল, প্রবাসী সাংবাদিক সেলিম আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মিশিগানের সহ-আহ্বায়ক মো. মঈনুল হক।

Manual8 Ad Code

এছাড়া সমাজকর্মী মিসবাউর চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী বশির উদ্দিন, সাবেক ছাত্রনেতা মনজুরুল করিম তুহিন, সমাজকর্মী নাজেল হুদা, ব্যবসায়ী নেতা আরমানি আসাদ প্রমুখ বক্তব্য রাখেন।

Manual1 Ad Code

সভায় বক্তারা বলেন, সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণ ও খাগড়াছড়ির ধর্ষণের ঘটনা আমাদের মর্মাহত করেছে। মানবিক এই বিপর্যয়ে আমাদের বিবেককে নাড়া দিয়েছে। আমরা দেশের প্রত্যেকটি ধর্ষণের ঘটনার সঠিক তদন্ত করে সুবিচার চাই। দ্রুত বিচার কার্যক্রম চালু করে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান বক্তারা। এমসি কলেজে গৃহবধূ ধর্ষণের নেপথ্যে গডফাদারদেরও আইনের আওতায় এনে ভবিষ্যতে ঐতিহ্যবাহী ক্যাম্পাসকে নিরাপদ রাখার দাবি জানান।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code