গাজায় মসজিদে ইসরায়েলের হামলা, নিহত ৫০

লেখক:
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

অবরুদ্ধ গাজা উপত্যকার একটি মসজিদে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকেই। গত বুধবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ওয়াফা। খবর আলজাজিরার।

প্রতিবেদনে বলা হয়, অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্যাঞ্চলে আল-সাবরাহ এলাকার একটি মসজিদে এ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। এছাড়া, দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় একটি টেলিকমিউনিকেশন টাওয়ারেও হামলা করে ইসরায়েল বাহিনী। এতে এক শিশুর প্রাণ গেছে বলে জানায় স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

Manual2 Ad Code

চলমান এ সংঘাতের সূত্রপাত ঘটে গত ৭ অক্টোবর। ওই দিন ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর পরই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। গাজা উপত্যকায় এক মাসের বেশি সময় ধরে নির্বিচার হামলা চালানো হচ্ছে। এ হামলায় সাড়ে ১১ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।

Manual3 Ad Code

অবরুদ্ধ গাজায় দেখা দিয়েছে চরম মানবিক সংকট। পাশাপাশি চলছে একের পর এক হামলা। ইসরায়েলি বোমার আঘাত থেকে বিদ্যালয়, হাসপাতাল, অ্যাম্বুলেন্স, শরণার্থী শিবির কিছুই বাদ যাচ্ছে না।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code