গোল্ড ও প্লাটিনাম সনদ লাভের লক্ষ্যে এগোতে হবে : বেবিচক চেয়ারম্যান

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্ক: বেবিচকের আন্তর্জাতিক সিভিল এভিয়েশন একাডেমির সিলভার সদস্য পদ অর্জন উপলক্ষ্যে বৃহস্পতিবার (৯ মে) সদর দপ্তর অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual3 Ad Code

বেবিচক চেয়ারম্যান তার বক্তব্যে সিভিল এভিয়েশন একাডেমির সার্বিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং যুগোপযোগী আধুনিক প্রশিক্ষণ প্রদান নিশ্চিত করার মাধ্যমে সিভিল এভিয়েশন খাতকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় প্রকাশ করেন।

গত ২৯ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত ডমিনিকান রিপাবলিকের পুন্টাকানায় আন্তর্জাতিক বেসামরিক উড়োজাহাজ চলাচল সংস্থার (আইকাও) গ্লোবাল ইমপ্লিমেন্টেশন সাপোর্ট সিম্পোজিয়াম (জিআইএসএস) অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

এতে প্রথমবারের মতো বাংলাদেশ হতে সিভিল এভিয়েশন একাডেমি পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী আইকাও আইএসডি সার্টিফাইড ইনস্ট্রাকটর সনদ লাভ করেন। আইকাও জিএটির প্রধান লরা কামাস্ত্রা তাকে এ সনদ প্রদান করেন। এর ফলে এই প্রথম একজন বাংলাদেশি প্রশিক্ষক দেশে ও বিদেশে আইকাও প্রণীত আন্তর্জাতিক এভিয়েশন ট্রেইনিং দেওয়ার যোগ্যতা অর্জন করল।

Manual6 Ad Code

অনুষ্ঠানে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার সহযোগিতায় এবং সিভিল এভিয়েশন একাডেমির আয়োজনে ৫টি আইকাও কোর্স ও বাংলাদেশ সিভিল এভিয়েশনে নব যোগদানকারী প্রশিক্ষণার্থীদের ৭টি বিষয়ভিত্তিক ট্রেড কোর্সসহ মোট ১২টি কোর্সের আওতায় ৩৪৮ জন প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বিভিন্ন দপ্তরের সদস্য, পরিচালক, সহকারী পরিচালক, কোর্সের প্রশিক্ষণার্থী এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code