প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ‍নির্বাচনে অংশগ্রহণের কথা জানাল দুই ইসলামী দল

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ ‍নির্বাচনে অংশগ্রহণের জন্য ইসলামপন্থী রাজনৈতিক দল খেলাফতে রাব্বানী বাংলাদেশ এবং নেজামে ইসলাম পার্টি বাংলাদেশের নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন।

Manual1 Ad Code

আজ বৃহস্পতিবার সকালে গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে গণমাধ্যমকে জানান প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন।

Manual7 Ad Code

শাখাওয়াত মুন জানান সাক্ষাৎকালে জাতীয় নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন খেলাফতে রাব্বানী বাংলাদেশ এবং নেজামে ইসলাম পার্টি বাংলাদেশ এর নেতারা। দল দুটোর নেতৃত্বে ছিলেন মুফতি ফয়জুল হক জালালাবাদী ও মাওলানা আনওয়ারুল হক।

একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন আওয়ামী লীগ সভাপতি এবং নির্বাচনে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সকলের কাছে গ্রহণযোগ্য করতে শেখ হাসিনার গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন নেতারা।

Manual8 Ad Code

কে এম শাখাওয়াত মুন বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের ব্যাপক উন্নয়নের ভূয়সী প্রশংসাও করেন তারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code