ক্রেমলিনে ড্রোন হামলার নেপথ্যে যুক্তরাষ্ট্র

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার চেষ্টা হিসেবে ক্রেমলিনে কথিত ড্রোন হামলার পরিকল্পনাকারী হিসেবে যুক্তরাষ্ট্রকে দায়ী করছে রাশিয়া। বৃহস্পতিবার মস্কোর পক্ষ থেকে এই অভিযোগ তোলা হয়েছে। বুধবার ড্রোন বিস্ফোরণকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করে ইউক্রেনকে দায়ী করেছিল ক্রেমলিন। তবে ওয়াশিংটন ও কিয়েভের বিরুদ্ধে অভিযোগ তুললেও কোনও প্রমাণ হাজির করেনি পুতিন প্রশাসন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

Manual7 Ad Code

বুধবার ভোরের দিকে ক্রেমলিনে কথিত ড্রোন হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে ইউক্রেন। ঘটনার প্রকাশিত একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, ক্রেমলিনের ভেতরে সিনেট ভবনের দিকে দুটি উড়ন্ত বস্তু এগিয়ে যাচ্ছে, এক পর্যায়ে একটি বিস্ফোরিত হয়।

ড্রোন হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র বলছে, রাশিয়ার দাবিগুলোকে অনেক সতর্কতার সঙ্গে খতিয়ে দেখছে ওয়াশিংটন। তারা হামলার বিষয়টি নিশ্চিত করতে পারছে না। এমনকি ইউক্রেনের জড়িত থাকার বিষয়টিও তাদের পক্ষে নিশ্চিত করে বলা সম্ভব না।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code