বিদেশে আটকাপড়াদের প্রয়োজনীয় অর্থ পাঠানো যাবে: বাংলাদেশ ব্যাংক

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

করোনা ভাইরাসের জন্য পৃথিবীর প্রায় সব দেশই আন্তর্জাতিক আগমন-বহির্গমন বন্ধ করে দিয়েছে। এর ফলে বিদেশে ভ্রমণে গিয়ে এবং চিকিৎসার জন্য গিয়ে বিপাকে পড়েছেন অনেক বাংলাদেশি। তাদের খরচের জন্য প্রয়োজনীয় অর্থ পাঠানোর অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে রবিবার রাতে একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

Manual4 Ad Code

সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদেশে আটকাপড়াদের প্রয়োজনীয় ব্যয় সামলাতে তাদের ভ্রমণ বা চিকিংসা কোটা অনুযায়ী অর্থ তাদের আন্তর্জাতিক ক্রেডিট কার্ডে দেয়া যাবে। গ্রাহকের আবেদনের প্রেক্ষিতে কার্ডের লিমিট বাড়িয়ে দিতে পারবে ব্যাংকগুলো। এর বেশি যাদের অর্থের প্রয়োজন তাদেরকে অর্থ ছাড় করবে ব্যাংক। গ্রাহকের চাহিদা অনুসারে বিদেশের ব্যাংক বা মানিএক্সচেঞ্জে অর্থ পাঠানো যাবে। তবে এক্ষেত্রে যৌক্তিক পরিমান অর্থ পাঠাতে হবে। অর্থ ছাড়ের পর কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে অনুমোদন নিতে হবে।

সূত্র জানায়, বিদেশে বিশেষ করে ভারতে চিকিৎসা নিতে গিয়ে অনেকে আটকা পড়েছেন। তাদের চাহিদার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক এই সুবিধা দিল। তাদের প্রয়োজনীয় ব্যয় মেটাতে ক্রেডিট কার্ডেও লিমিট বাড়াতে পারবে ব্যাংক। এর বাইরে হাসপাতালের অ্যাকাউন্টে বা এক্সচেঞ্জ হাউজে টাকা দিতে পারবে ব্যাংকগুলো। গ্রাহকের আাবেদনের ভিত্তিতে ব্যাংকের এসব ক্ষমতা দিল কেন্দ্রীয় ব্যাংক।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code