আটলান্টিক সিটিতে ২৭ আগষ্ট,মংগলবার বিএএসজের ব্যাক টু স্কুল

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

মংগলবার বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসির উদ্যোগে “ব্যাক টু স্কুল প্রোগ্রাম” এর আয়োজন করা হয়েছে।
ওইদিন বিকেল পাঁচটায় আটলান্টিক সিটির ২৭০৯ ফেয়ারমাউনট এভিনিউর বাংলাদেশ কমিউনিটি সেন্টারে ব্যাক টু স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।

“ব্যাক টু স্কুল প্রোগ্রাম” এর আওতায় “আগে আসলে আগে পাবেন” ভিত্তিতে আটলান্টিক সিটির বিভিন্ন স্কুলে অধ্যয়নরত বাংলাদেশিসহ বিভিন্ন কমিউনিটির ছাএ-ছাএীদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ ও স্কুল সামগ্রী বিতরণ করা হবে। এই আয়োজন প্রসংগে বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল জানান,দ্রব্যমূল্যের উর্ধ্বগতির সময়কালে তাদের এই প্রয়াস কমিউনিটির লোকজনের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে। বিএএসজে সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা জানান, তাঁরা পাঁচশতেরও অধিক ছাএ-ছাএীদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ ও স্কুল সামগ্রী বিতরণ করার প্রস্তুতি নিচ্ছেন ।

Manual6 Ad Code

বিএএসজের ট্রাষটি বোর্ডের সভাপতি আব্দুর রফিক অন্যান্য বছরের মতো এবছরও ব্যাক টু স্কুল প্রোগ্রামে অংশগ্রহন করার জন্য কমিউনিটির সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন। বিএএসজের উদ্যোগে “ব্যাক টু স্কুল প্রোগ্রাম” আয়োজনের সংবাদে কমিউনিটিতে বেশ সাড়া পড়েছে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code