নির্বাচনে আওয়ামী লীগের চমক বিএনপির শাহজাহান ওমর

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

অনলাইন নিউজ ডেস্ক:

Manual5 Ad Code

আওয়ামী লীগে যোগ দিয়েই বিএনপির সদ্য বহিষ্কৃত ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকার মনোনয়ন পাওয়াকে নির্বাচনের চমক বলে মনে করছেন ক্ষমতাসীন দলের একাধিক নেতা। এক নেতার মতে, দলের পক্ষ থেকে ভোটের মাঠে দলের পক্ষ থেকে চমকের কথা বলা হয়েছিল, সেই চমক হচ্ছে মনোনয়ন দাখিলের শেষ সময়ে শাহজাহান ওমরের নৌকা মার্কা পাওয়া।

Manual1 Ad Code

বৃহস্পতিবার ( ৩০ নভেম্বর)  সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগে যোগদান করার কথা জানান শাহজাহান ওমর। এ সময় তিনি ঝালকাঠি-১ আসনে দলটির মনোনয়ন পেয়েছেন সেই চিঠিও সাংবাদিকদের দেখান। যে আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন টানা তিনবারের এমপি বজলুল হক হারুন।

Manual5 Ad Code

জিয়ার রাজনীতি ছেড়ে বঙ্গবন্ধুর রাজনীতিতে আসা প্রমোশন: শাহজাহান ওমর জিয়ার রাজনীতি ছেড়ে বঙ্গবন্ধুর রাজনীতিতে আসা প্রমোশন: শাহজাহান ওমর
শাহজাহান ওমরের আওয়ামী লীগে যোগদান ও মনোনয়ন পাওয়ার বিষয়টি নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যার পরে দলটির প্রায় ১০ জন সভাপতিমণ্ডলী এবং সম্পাদকমণ্ডলীর সদস্যের সঙ্গে কথা হয় আজকের পত্রিকার। আলাপকালে অধিকাংশ নেতাই ঘটনাটি এ প্রতিবেদকের কাছ থেকে প্রথম শুনেছেন বলে জানান। আবার দু-একজন নির্বাচনী এলাকায় আছেন বলে জানান।

দলটির সম্পাদকমণ্ডলীর এক নেতা বলেন, ভালোতো একজন মুক্তিযোদ্ধা আওয়ামী লীগে যোগদান করেছে। আরেক নেতা বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় তিনি সাহসী ভূমিকা রেখেছিলেন। এ রকম কেউ আমাদের দলে যোগদান করাটা ইতিবাচক। এটা আমাদের রাজনীতির চমক, নির্বাচনের চমক বলতে পারেন।’

রাজধানীর নিউমার্কেট এলাকায় বাসে আগুনের ঘটনায় বিএনপির বহিষ্কৃত ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমরকে গতকাল বুধবার জামিন দেন আদালত। ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সাল আতিক বিন কাদেরের আদালত শাহজাহান ওমরের জামিন মঞ্জুর করেন। গতকাল বুধবার বিকেলে গাজীপুরের কাশিমপুর কারাগার-২ থেকে তিনি মুক্তি পান। কারাগার থেকে মুক্তি পেয়ে বৃহস্পতিবার ( ৩০ নভেম্বর) আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিলেন তিনি।

Manual4 Ad Code

শাহজাহান ওমরের আওয়ামী লীগে যোগদান ও মনোনয়ন পাওয়ার বিষয়টি দলটির কেন্দ্রীয় নেতারাও বুঝতে চেষ্টা করছেন বলে জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক দলটির এক সাংগঠনিক সম্পাদক বলেন, ‘বিষয়টি আমিও বুঝতে পারছি না। যাই হোক তিনিতো একজন মুক্তিযোদ্ধা। দেশের জন্য তিনি তাঁর যোগ্যতা ও মেধার স্বাক্ষর রাখতে পারবেন।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code