রাষ্ট্রপতির অপসারণ নিয়ে সরকারের সর্বশেষ অবস্থান জানাল প্রেস উইং

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual1 Ad Code

রাষ্ট্রপতির অপসারণের দাবিতে গতকাল মঙ্গলবার দিনভর বিক্ষোভ চলেছে। রাতে কিছু বিক্ষোভকারী আইনশৃঙ্খলা বাহিনীর ব্যারিকেড ভেঙে বঙ্গভবনে প্রবেশের চেষ্টা করে। তাদের বাধা দেয় পুলিশ ও সেনাবাহিনী। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। কয়েকজন আহতও হন। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা গিয়ে তাদের শান্ত করেন এবং রাষ্ট্রপতিকে অপসারণে দুই দিনের আলটিমেটাম দেওয়া হয়।

Manual5 Ad Code

এ বিষয়ে আজ বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, রাষ্ট্রপতির অপসারণ বিষয়ে সরকারের অবস্থান আগের মতোই। নতুন কোনো সিদ্ধান্ত হলে তা গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতাদের সঙ্গে বেলা ১১টায় বৈঠক হয়েছে। এ সময় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম উপস্থিত ছিলেন।

বিএনপির সঙ্গে এ বৈঠক চলমান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের অংশ উল্লেখ করে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চলমান ডায়ালগের অংশ হিসেবে এ মিটিং হয়েছে।

রাষ্ট্রপতির অপসারণের দাবিতে আন্দোলন চলছে, আল্টিমেটাম দেওয়া হয়েছে। এ বিষয় নিয়ে বিএনপির সঙ্গে আলোচনা হয়েছে কিনা, জানতে চাইলে শফিকুল আলম বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের প্রচুর কথা হচ্ছে। এটার অংশ হিসেবে আজকে বিএনপির সঙ্গে কথা হয়েছে। কোনো ডেভেলপমেন্ট হলে আপনারা জানবেন।

গতকাল মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার শারীরিক অবস্থা নিয়ে ছড়িয়ে পড়া ‘গুজব’ প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ‘আমরা প্রচুর কল পেয়েছি, প্রফেসর ইউনূসের স্বাস্থ্য নিয়ে অনেকে ইনকোয়ারি করেছেন। আমরা জানাতে চাই, তিনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছেন। প্রতিদিনই তিনি মিটিং করেন, তাঁর ছবি দিচ্ছি আমরা। কালকেও অনেকগুলো মিটিং করেছেন। আজকেও তিনি বিএনপির সঙ্গে মিটিংয়ে ছিলেন।’

Manual7 Ad Code

রাষ্ট্রপতিকে অপসারণের বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে প্রেস সচিব বলেন, ‘আমাদের অবস্থান তো আপনারা দেখছেন, যারা বিক্ষোভ করেছে, তাদের বলেছি, তারা যেন বঙ্গভবনের পাশ থেকে সরে যান। গতকাল থেকে বঙ্গভবনের আশপাশের সিকিউরিটি বাড়িয়েছি।’

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে শেখ হাসিনার পদত্যাগপত্র পাননি বলে জানিয়েছেন রাষ্ট্রপতি। এই বক্তব্য দিয়ে রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করেছেন বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ নজরুল। আইন উপদেষ্টার বক্তব্যের সঙ্গে সরকার একমত পোষণ করে বলে গতকাল সংবাদ সম্মেলনে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

Manual1 Ad Code

আইন উপদেষ্টার বক্তব্য এবং সরকারের একমত পোষণের পরবর্তী ধাপে সরকারের কী পদক্ষেপ নিচ্ছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন পর্যন্ত এই বিষয়ে আমাদের কোনো সিদ্ধান্ত হয়নি।’

রাষ্ট্রপতি পদত্যাগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি এটা কি আমরা লিখতে পারি? সাংবাদিকদের এ প্রশ্নে শফিকুল আলম বলেন, ‘জ্বি।’

গতকালকের বিক্ষোভ, আল্টিমেটাম, এসব নিয়ে সরকার অবস্থান কী? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের অবস্থান তো আপনারা দেখছেন, যারা বিক্ষোভ করছে তারা যেন বঙ্গভবনের আশপাশ থেকে সরে যায় সেটার জন্য বলেছি। বঙ্গভবনের সিকিউরিটি বাড়িয়েছি।’

এর আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দল বৈঠক করে। দলটির প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code