ইউক্রেন সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী যে বার্তা দিলেন?

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ইন্টারন্যাশনার ডেস্ক: অঘোষিত সফরে ইউক্রেন গেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের জন্য শুক্রবার এ সফরে যান তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি। শুক্রবার টুইটারে দেওয়া এক পোস্টে নিজের অঘোষিত ইউক্রেন সফরের কথা জানান বরিস জনসন। জেলেনস্কির সঙ্গে নিজের একটি ছবি জুড়ে দিয়ে জনসন লিখেছেন, ‘মিস্টার প্রেসিডেন্ট, ভলোদিমির। ফের কিয়েভে এসে ভালো লাগলো। বিবিসির খবরে বলা হয়েছে, ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর এ নিয়ে দ্বিতীয় বারের মতো দেশটি সফরে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। যুদ্ধ শুরুর পর কোনও বিদেশি নেতা হিসেবে তিনিই প্রথম দেশটি সফর করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code