ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টারে সম্প্রতি এমন ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

Manual3 Ad Code

প্রতিবেদনে বলা হয়েছে, কোনও নারী সহকর্মীকে কৌতুকের বশে অনেকে তার আসল নামে না ডেকে ‘সুইটি’, ‘হানি’, ‘বেবস’ ইত্যাদি বলে থাকেন। কিন্তু এটা যে গুরুতর অপরাধ তা মনে করিয়ে এক ব্যক্তিকে শাস্তি দিল আদালত।

Manual1 Ad Code

ম্যাঞ্চেস্টারে মাইক হার্টল নামে এক ব্যক্তি তার নারী সহকর্মীদের হামেশাই ‘সুইটি’, ‘হানি’, ‘লভ’ ইত্যাদি বলে ডাকতেন। যা নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে। সেই সব অভিযোগেই তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

এমন অবস্থায় ওই ব্যক্তি আদালতের দ্বারস্থ হন। কিন্তু সেখানে গিয়েও বিশেষ সুবিধা হয়নি তার। আদালত জানিয়ে দেয় সংস্থার সিদ্ধান্তই বহাল থাকবে। বিচারপতি বলেন, ‘সুইটি, বেব, লভ এই শব্দগুলি নারীদের অপমান করার শামিল। এই শব্দগুলি ব্যবহার করা অপরাধ।’

মাইক আদালতে জানান, তিনি শুধু নারীদেরই নন, পুরুষ সহকর্মীদেরও মেট, প্যাল বলে ডাকেন। কোনও খারাপ উদ্দেশ্য নিয়ে মহিলাদের ওই নামে ডাকতেন না বলেও আদালতে দাবি করেছেন মাইক। তাই তাকে অন্যায় ভাবে কাজ থেকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। কিন্তু আদালত তাকে সতর্ক করে সংস্থার সিদ্ধান্তকেই বহাল রাখার নির্দেশ দিয়েছে।

Manual3 Ad Code