

ডেস্ক রিপোর্ট : আমেরিকায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে গতকাল ২১ এপ্রিল শুক্রবার । সেই সাথে কানাডা যুক্তরাজ্য ইউরোপ ও মধ্যপ্রাচ্যে অনেক আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ।
নিউইয়রক সিটির সব কটি মসজিদে ঈদুল ফিতরের নামায আদায় হয়েছে সকালে । এছাড়া আমেরিকার বিভিন্ন অংগরাজ্যে মুসলিম অধ্যুষিত সকল শহরের মসজিদে ও খোলা মাঠে ঈদের নামায আদায় করেছেন মুসল্লিরা । এক মাস সিয়াম সাধনার ঈদ আনন্দের বারতা নিয়ে এসে সকলকে এনেছে এক কাতারে । সকল ভেদাভেদ ভুলে সবাই একে অন্যের সাথে কুশল বিনিময় করেন । ঈদকে ঘিরে ঘরে ঘরে বইছে আনন্দের বন্যা । কাছের দুরের সকলে নিকটজনের সাথে কুশল বিনিময় করছেন ।