রুশ-ইউক্রেন যুদ্ধের মধ্যে বাড়ছে বেলারুশ-পোল্যান্ড উত্তেজনা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনে রুশ আক্রমণের বর্ষপূর্তির আর বেশি দেরি নেই। ইউক্রেন ও পশ্চিমারা বলছে, বর্ষপূর্তিকে উপলক্ষ ধরে বড় ধরনের হামলার ছক কষছে রাশিয়া। এমন পরিস্থিতির মধ্যে ইউক্রেনের দুই প্রতিবেশী রাশিয়ার মিত্র বেলারুশ ও ন্যাটো জোটের সদস্য পোল্যান্ডের মধ্যে বাড়ছে উত্তেজনা।

বৃহস্পতিবার নিরাপত্তা উদ্বেগের কথা তুলে ধরে পোল্যান্ড বলেছে, বেলারুশ সীমান্তে গুরুত্বপূর্ণ ক্রসিং বাব্রোওনিকি শুক্রবার গ্রিনিচ মান সময় ১২টা থেকে বন্ধ করে দেওয়া হবে। পোল্যান্ডের এই সিদ্ধান্তের ফলে প্রায় বৈরী বেলারুশের সঙ্গে দেশটির সম্পর্ক আরও তলানিতে পৌঁছেছে।

Manual2 Ad Code

বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর কট্টর বিরোধিতাকারী দেশ হলো পোল্যান্ড। গত বছর ২৪ ফেব্রুয়ারি বেলারুশের প্রধান মিত্র রাশিয়া ইউক্রেনে আক্রমণের পর কিয়েভের সবচেয়ে সোচ্চার সমর্থক পোল্যান্ড।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code